Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব এবার সৌদি আরবে
    বিনোদন

    বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব এবার সৌদি আরবে

    হাসিব উজ জামানজুলাই 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কমেডি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিনোদনের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে সৌদি আরব। বিশ্বকে তাক লাগিয়ে দেশটির রাজধানী রিয়াদে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব—‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। আয়োজনটি শুরু হবে ২৬ সেপ্টেম্বর এবং চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

    এই উৎসব ঘিরে প্রস্তুতি ইতোমধ্যে পুরোদমে শুরু হয়ে গেছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের মিডিয়াপাড়া হিসেবে খ্যাত বুলেভার্ড সিটিতেই বসবে এই উৎসবের মঞ্চ। যেখানে একত্রিত হবেন বিশ্বের শীর্ষস্থানীয় ৫০ জনেরও বেশি স্ট্যান্ডআপ কমেডিয়ান।

    সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ নিজেই এই উৎসবের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে। তিনি জানান, বিশ্বের তারকা কমেডিয়ানদের নিয়ে এত বড় পরিসরে এর আগে কোথাও এমন আয়োজন হয়নি।

    বিশ্ববিখ্যাত হলিউড কমেডিয়ান কেভিন হার্ট ইতোমধ্যে এই উৎসবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তাকে নিয়ে একটি বিশেষ প্রমোশনাল ভিডিওও তৈরি করা হয়েছে, যা আলাল শেখ নিজের পোস্টের সঙ্গেই যুক্ত করেছেন। ভিডিওতে দেখা গেছে, কীভাবে এই উৎসব হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক তারকায় ভরপুর, বৃহৎ এবং বহুমাত্রিক আয়োজন।

    তুর্কি আলাল শেখ বলেন, “কমেডির রাজা রিয়াদে আসছেন… কেভিন হার্ট প্রস্তুত এই আসর কাঁপাতে, বিশ্বের বৃহত্তম কমেডি ফেস্টিভ্যালে।”

    এছাড়া, কেভিন হার্ট ছাড়াও উৎসবে অংশ নিচ্ছেন জনপ্রিয় আমেরিকান কমেডিয়ান সেবাস্টিয়ান ম্যানিসকালকো এবং ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান স্ট্যান্ডআপ আইকন রাসেল পিটার্স। পিটার্স তাঁর বহুসাংস্কৃতিক কৌতুক উপস্থাপনার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

    সৌদি আরবের চলমান সংস্কৃতিক রূপান্তরের অংশ হিসেবে এই আয়োজনকে বিশাল অর্জন হিসেবে দেখছেন অনেকে। দেশটির ঐতিহ্যগত রক্ষণশীলতা থেকে বের হয়ে বিশ্বমানের বিনোদন আয়োজন করার এই প্রয়াস সৌদির নতুন যুগের বার্তা বহন করছে।

    রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল কেবল একটি মজার সন্ধ্যা নয়, বরং এটি হতে যাচ্ছে সংস্কৃতি ও সৃষ্টিশীলতার একটি বৈশ্বিক মিলনমেলা, যেখানে হাসির সঙ্গে সঙ্গে বিশ্বের নানা জাতি ও সংস্কৃতির প্রতিনিধিত্ব মিলবে একই মঞ্চে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    ২০৩০ বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে নেটফ্লিক্স

    অক্টোবর 14, 2026
    বিনোদন

    চলে গেলেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান

    অক্টোবর 11, 2026
    বিনোদন

    নেটফ্লিক্সে বড় ছাঁটাইয়ের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী

    অক্টোবর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.