Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাপানি সিনেমায় রোহিঙ্গা শিশুদের গল্পে বাংলাদেশ
    বিনোদন

    জাপানি সিনেমায় রোহিঙ্গা শিশুদের গল্পে বাংলাদেশ

    এফ. আর. ইমরানআগস্ট 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘দ্য সান রাইজেস অন আস অল’ সিনেমার একটি দৃশ্যে। ছবি: আইএমডিবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি আগস্টেই পর্দা উঠছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারও বাংলাদেশের কোনো সিনেমা প্রতিযোগিতায় জায়গা না পেলেও- বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের প্রেক্ষাপটে নির্মিত একটি জাপানি সিনেমা অংশ নিচ্ছে উৎসবে।

    ‘লস্ট ল্যান্ড’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন জাপানি নির্মাতা আকিও ফুজিমোটো। এটি যৌথভাবে প্রযোজনা করেছে জাপান, মালয়েশিয়া, ফ্রান্স ও জার্মানি। সিনেমার গল্পে রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া দুই শিশুর জীবনসংগ্রাম- নয় বছরের সামিরা ও চার বছরের সাফির পরিবার খোঁজার যাত্রা।

    ‘সংস অব ফরগটেন ট্রিজ’ সিনেমার একটি দৃশ্যে। ছবি: আইএমডিবি

    পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দুই ভাই-বোন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। সেখান থেকেই তারা মালয়েশিয়ায় পরিবারের সন্ধানে যাত্রা শুরু করে বিপজ্জনক এক পথে। সিনেমায় এই দুই শিশুর চরিত্রে অভিনয় করেছে মোহাম্মদ শফিক রিয়াস উদ্দীন ও সোমিরা রিয়াস উদ্দীন।

    যদিও গল্পের প্রেক্ষাপট বাংলাদেশ, তবুও আইএমডিবির তথ্যমতে সিনেমার শুটিং হয়েছে থাইল্যান্ডে। ‘লস্ট ল্যান্ড’ ভেনিস উৎসবের ‘অরিজোন্তে’ (Horizonte) বিভাগে প্রদর্শিত হবে, যেখানে নতুন দৃষ্টিভঙ্গির সিনেমাগুলোকে প্রাধান্য দেওয়া হয়।

    ‘ডিভাইন কমেডি’ সিনেমার একটি দৃশ্যে। ছবি: আইএমডিবি

    এবারের উৎসবে এশিয়া থেকে বিষয়বস্তু ও বৈচিত্র্যে সমৃদ্ধ ৯টি সিনেমা নির্বাচিত হয়েছে বিভিন্ন বিভাগে। এর মধ্যে চীনের পরিচালক কাই শাংজুন পরিচালিত ‘দ্য সান রাইজেস অন আস অল’ মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছে। প্রেম, বিচ্ছেদ ও পুনর্মিলনের গল্পে তৈরি এই সিনেমায় সাবেক প্রেমিক-প্রেমিকার আকস্মিক পুনর্মিলনের মাধ্যমে সম্পর্কের নতুন উপলব্ধি তুলে ধরা হয়েছে।

    চার বছর পর ভেনিস উৎসবে ফিরছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চান-উক। তাঁর ‘নো আদার চয়েস’ সিনেমাটি মূল প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে। থ্রিলার ও ড্রামা ঘরানার এই সিনেমায় দেখা যাবে, একজন দীর্ঘদিনের বেকার ব্যক্তি চাকরি ফিরে পেয়ে তা ধরে রাখতে এক বিচিত্র পরিকল্পনায় মেতে ওঠে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লি বাইং-হুন।

    ‘লস্ট ল্যান্ড’ সিনেমার পোস্টার

    তাইওয়ানের দুটি সিনেমা অংশ নিচ্ছে এবারের আয়োজনে। এর একটি ‘গার্ল’, যেখানে ১৯৮৮ সালের প্রেক্ষাপটে এক কিশোরীর বিভ্রান্তিময় বেড়ে ওঠার গল্প বলা হয়েছে। আরেকটি সিনেমা ‘ব্যাক হোম’, সাই মিং-লিয়াং পরিচালিত হলেও এটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে। এই পরিচালকের সিনেমা ধীর গতি, গভীরতা ও সাহসী উপস্থাপনার জন্য পরিচিত।

    এছাড়া ‘অরিজোন্তে’ বিভাগে ভারতের তরুণী নির্মাতা অণূপর্ণা রায়ের প্রথম সিনেমা ‘সংস অব ফরগটেন ট্রিজ’ অংশ নিচ্ছে। এতে দুই ভিন্ন জীবনধারার নারীর একসাথে বসবাসের অপ্রত্যাশিত অভিজ্ঞতা উঠে এসেছে।

    ‘নো আদার চয়েস’ সিনেমার একটি দৃশ্যে। ছবি: ফেসবুক

    তালিকায় রয়েছে থাইল্যান্ডের সিনেমা ‘হিউম্যান রিসোর্স’- যেখানে জন্মহার হ্রাসের প্রেক্ষাপটে মানবজীবনের নতুন রূপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

    অন্যদিকে, জাপানি নির্মাতা মামোরু হোসোদার অ্যানিমেশন সিনেমা ‘স্কারলেট’ প্রদর্শিত হবে ‘আউট অব কমপিটিশন’ বিভাগে। অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও প্রতিশোধের গল্পে তৈরি এই সিনেমায় এক রাজকন্যার যাত্রা স্থান ও কালের সীমা ছাড়িয়ে যায়।

    ‘গার্ল’ সিনেমার দৃশ্যে। ছবি: আইএমডিবি

    ইরান থেকেও এসেছে তরুণ নির্মাতা আলী আসগারির নতুন সিনেমা ‘ডিভাইন কমেডি’। এটি ‘অরিজোন্তে’ বিভাগে প্রতিযোগিতা করবে। যদিও গল্পের নির্দিষ্ট প্রেক্ষাপট এখনও প্রকাশ করেননি নির্মাতা।

    আগামী ২৭ আগস্ট শুরু হয়ে উৎসব চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে সোনালি সিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ২১টি চলচ্চিত্র।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    ২০৩০ বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে নেটফ্লিক্স

    অক্টোবর 14, 2026
    বিনোদন

    চলে গেলেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান

    অক্টোবর 11, 2026
    বিনোদন

    নেটফ্লিক্সে বড় ছাঁটাইয়ের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী

    অক্টোবর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.