Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি: জয়া
    বিনোদন

    আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি: জয়া

    সিভি ডেস্কUpdated:আগস্ট 11, 2025আগস্ট 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জয়া
    অভিনেত্রী জয়া আহসান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অভিনয়ের শীর্ষে রয়েছেন জয়া আহসান। ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’এর পর জুলাই-আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর দুই ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমার প্রচারে কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের অনেক কথাই প্রকাশ করেছেন এই প্রখ্যাত অভিনেত্রী। সেখানে প্রথমবারের মতো সম্পর্কের বিষয়েও বিস্তারিত জানালেন। বিয়ের পরিকল্পনাও শোনালেন।

    সঞ্চালকের প্রশ্ন- আপনার জীবনে কি কোনো বিশেষ মানুষ আছেন?

    জয়া সরলভাবে বললেন- “হ্যাঁ, অবশ্যই। মানুষ একা থাকতে পারে না। অবশ্যই আছে।”

    নাম না বললেও জানালেন, তাঁর ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন। প্রথম থেকেই এই সিদ্ধান্ত ছিল না যে সিনেমার কারো সঙ্গে সম্পর্ক করবেন না, তবে বাস্তবেই তাই হয়েছে।

    জয়া বলেন, “আমরা অনেক বছর ধরে একসঙ্গে আছি। সম্পর্কের আগে ভালো বন্ধু হতে পারা খুব জরুরি। আমরা বন্ধু হিসেবেই আছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনেত্রী। আমি প্রায়ই ট্রাভেল করি, কলকাতায় এসে কাজ করি, সে এসব কিছু মনে করে না। আমাকে কাজ করতে দেয়। আমরা দু’জনই খুব প্রাইভেট ব্যক্তি। নিজেদের মতো জীবন যাপন করি।”

    সঞ্চালকের প্রশ্ন ছিল- আপনার সঙ্গীর কোনো বিশেষ গুণ কী?

    জয়া বললেন- “সে অনেক শান্ত। আর আমি নিজেও শান্ত মানুষ, হয়তো তাই তাকে পছন্দ করেছি।”

    বিয়ে নিয়ে জিজ্ঞাসায় জয়া বলেন- “এখনই বিয়ে করার ব্যাপারে কিছু বলতে পারছি না। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই বা করব কিনা জানি না। তবে বিয়ে ও একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি। সিদ্ধান্ত এখনও নেই।”

    সঞ্চালক জানতে চাইলে- “তাহলে কি আপনি বিয়ের জন্য প্রস্তুত নন?” জয়া বললেন, “এটা প্রস্তুতির বিষয় নয়। আমার মধ্যে একটা ভয় কাজ করে।”

    তিক্ত অতীতের কারণে কি ভয়? জয়া সম্মত হলেন, “হতেই পারে, আমারও মনে হয় তাই।”

    অবশেষে জয়া জানান, বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনায় আছেন কিন্তু এখনই সেগুলো নিয়ে কিছু প্রকাশ করতে চান না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    ২০৩০ বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে নেটফ্লিক্স

    অক্টোবর 14, 2026
    বিনোদন

    চলে গেলেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান

    অক্টোবর 11, 2026
    বিনোদন

    নেটফ্লিক্সে বড় ছাঁটাইয়ের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী

    অক্টোবর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.