Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আন্তর্জাতিক সুন্দরী অভিনেত্রীতে হানিয়া আমির
    বিনোদন

    আন্তর্জাতিক সুন্দরী অভিনেত্রীতে হানিয়া আমির

    এফ. আর. ইমরানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) ২০২৫ সালের এই তালিকায় তাকে স্থান দিয়ে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে সম্মানিত করেছে।

    আইএমডিবি-র এই তালিকা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে তৈরি হয় না; এতে তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর প্রভাবকেও গুরুত্ব দেওয়া হয়। তালিকায় ভারত থেকে এক জন, চীন থেকে এক জন এবং পাকিস্তান থেকে একজন স্থান পেয়েছেন। এছাড়া আরও অনেক আন্তর্জাতিক তারকাও তালিকায় রয়েছেন।

    প্রথম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস। তিনি ‘গিফটেড’, ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’ এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’সহ বিভিন্ন সিনেমা ও টিভি শোতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত।

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির

    ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে তালিকায় স্থান পেয়েছেন কৃতি স্যানন, যিনি পঞ্চম স্থানে রয়েছেন। এটি তার প্রথমবারের মতো এই তালিকায় স্থান পাওয়া, যেখানে তিনি এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে রেখেছেন।

    পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন হানিয়া আমির, যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি উর্দু চলচ্চিত্র ও টিভি শোতে তার অভিনয়ের জন্য সুপরিচিত এবং প্রাণবন্ত ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

    চীনের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন দিলরাবা দিলমুরাত। তিনি মডেল, অভিনেত্রী এবং গায়িকা হিসেবে পরিচিত এবং তার সৌন্দর্য ও আধুনিক স্টাইলের জন্য প্রশংসিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ঈদে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানো সিনেমা ‘দম’ এবার যুক্তরাষ্ট্রে

    মার্চ 29, 2026
    বিনোদন

    গাজা সংঘাতের সিনেমা ভারতে সেন্সর জটিলতায় আটকে

    মার্চ 28, 2026
    বিনোদন

    চরিত্রের জন্য মাত্র ৬ সপ্তাহে ১০ কেজি ওজন বাড়াল রণবীর!

    মার্চ 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.