Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্সে ফিলিস্তিনি সুন্দরী
    বিনোদন

    ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্সে ফিলিস্তিনি সুন্দরী

    এফ. আর. ইমরানআগস্ট 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নাদিন আইউব প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফিলিস্তিনি তরুণী নাদিন আইউব। তিনি একজন উদ্যোক্তা ও মডেল। আগামী নভেম্বরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা, যেখানে ১৩০টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীর মধ্যে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন তিনি।

    মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) নাদিন আইউবের অংশগ্রহণ নিশ্চিত করেছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, নাদিন সহনশীলতা ও দৃঢ় সংকল্পের প্রতীক এবং তিনি গর্বের সঙ্গে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন। এই প্রতিযোগিতা বৈচিত্র্য, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়ন উদ্‌যাপন করে।

    ২৭ বছর বয়সী নাদিন আইউবের জন্ম ফিলিস্তিনের রামাল্লায়। তিনি ফিটনেস ও পুষ্টিবিদ হিসেবে স্বীকৃত। পড়াশোনা করেছেন সাহিত্য ও মনোবিজ্ঞানে। বাবা আইনজীবী, মা শিক্ষক। নাদিন মূলত ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করেছেন, তবে মাতৃভূমির প্রতি টান থেকে বারবার রামাল্লায় ছুটে যান। সেখানে তিনি সাইয়্যেদাত ফিলিস্তিন নামের দাতব্য সংস্থার সঙ্গে কাজ করেন, যা নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে।

    ২৭ বছর বয়সী নাদিন আইউবের জন্ম ফিলিস্তিনের রামাল্লায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

    নাদিন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। ২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম ফিলিস্তিনি হিসেবে শীর্ষ পাঁচে স্থান করে নেন। তিনি মিস প্যালেস্টাইন নির্বাচিত হন। পরের বছর গাজায় ইসরায়েলি হামলার কারণে মিস প্যালেস্টাইন প্রতিযোগিতা আয়োজন হয়নি। তবে নাদিন বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে গাজার শিশুদের লড়াই এবং মানসিক স্বাস্থ্য সেবার সংকটের বিষয় তুলে ধরেছেন।

    ইনস্টাগ্রামে নাদিনের ১০ লাখ ফলোয়ার রয়েছে। গত বৃহস্পতিবার তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি জানান এবং একটি সাদা পোশাকের ছবি পোস্ট করেন, যেখানে ফিলিস্তিনের ঐতিহ্য ফুটে উঠেছে। তিনি লিখেছেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি, ইতিহাসে প্রথমবার ফিলিস্তিন মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করছে।” নাদিন আরও জানিয়েছেন, “ফিলিস্তিনিরা, বিশেষ করে গাজাবাসী, যখন যন্ত্রণা ভোগ করছে, আমি তাদের কণ্ঠস্বর বহন করছি এবং বিশ্বকে তাদের শক্তি দেখাতে চাই।”

    গাজায় ইসরায়েলের হামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে সমালোচনা বেড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ হামলায় উপত্যকায় অন্তত ৬২ হাজার মানুষ নিহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    চলে গেলেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান

    অক্টোবর 11, 2026
    বিনোদন

    নেটফ্লিক্সে বড় ছাঁটাইয়ের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী

    অক্টোবর 10, 2026
    বিনোদন

    আয়ের বড় অংশ বিলিয়ে দেওয়া নানা পাটেকরের জীবন ছিল অন্যরকম এক গল্প

    অক্টোবর 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.