Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অক্ষয় কুমার
    বিনোদন

    মেয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অক্ষয় কুমার

    এফ. আর. ইমরানUpdated:অক্টোবর 5, 2025অক্টোবর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বলিউড অভিনেতা অক্ষয় কুমার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল মুম্বাইয়ে ডিরেক্টর জেনারেল অব পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বলিউড অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন, তাঁর ১৩ বছর বয়সী কন্যা নিতারা অনলাইনে এক ভয়াবহ সাইবার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল।

    অক্ষয় জানান, কয়েক মাস আগে নিতারা অনলাইনে একটি ভিডিও গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচিত হয়। প্রথমে সেই ব্যক্তি বন্ধুত্বপূর্ণ আচরণ করে, গেমে তার পারফরম্যান্সের প্রশংসা করত। পরে আলাপচারিতার এক পর্যায়ে সে জানতে চায়, নিতারা ছেলে না মেয়ে। নিতারা জানালে যে সে মেয়ে, তখনই ব্যক্তির কথাবার্তার ধরন বদলে যায়।

    অক্ষয় বলেন, “ওই ব্যক্তি আমার মেয়ের কাছে নগ্ন ছবি চায়। কিন্তু সৌভাগ্যবশত নিতারা সঙ্গে সঙ্গে গেমটি বন্ধ করে দেয়।” তিনি আরও জানান, নিতারা ঘটনার পরপরই তার মা-কে সব কথা খুলে বলে। “ও যে বিষয়টি আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছে, সেটাই সবচেয়ে স্বস্তির” বলেন অভিনেতা।

    অক্ষয় কুমার অনুষ্ঠানে অভিভাবক ও শিশুদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, “অনলাইনে অনেক মানুষ আছে যারা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করে, পরে নিজেদের আসল চেহারা দেখায়। সবাইকে তাই সাবধান থাকতে হবে।” তিনি বলেন, এমন ঘটনার মানসিক প্রভাব শিশুদের ওপর ভয়াবহ হতে পারে, আর এটি সাইবার অপরাধের একটি অংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ‘এপস্টেইন কায়দায়’ অভিনেত্রী স্নিগ্ধাকে নির্যাতনের অভিযোগ

    জুলাই 27, 2026
    বিনোদন

    রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

    জুন 25, 2026
    বিনোদন

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.