Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে প্রথম এআই-নির্ভর মিউজিক ভিডিও ‘নিঝুম রাত’
    বিনোদন

    বাংলাদেশে প্রথম এআই-নির্ভর মিউজিক ভিডিও ‘নিঝুম রাত’

    হাসিব উজ জামানঅক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন ভিডিও কনটেন্ট তৈরির নতুন ঢেউ তুলেছে। সেই ঢেউ এবার ছুঁয়ে গেল বাংলাদেশকেও। দেশের সংগীত জগতে তৈরি হয়েছে এক অভিনব উদ্যোগ — সম্পূর্ণ এআই-জেনারেটেড সিনেম্যাটিক মিউজিক ভিডিও, যেখানে শিল্পীদের বাস্তব মুখাবয়ব ধরে রেখে তৈরি করা হয়েছে চমকপ্রদ ভিজ্যুয়াল।

    গানটির নাম ‘নিঝুম রাত’। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা সুজান আফজাল। গানটির কথা ও সুর করেছেন নমন, তিনিই এর সংগীত পরিচালনাও করেছেন। আশ্চর্যের বিষয়, ভিডিওটির নির্মাণেও নেতৃত্ব দিয়েছেন সুজান নিজেই। ইউটিউবে সম্প্রতি গানটি প্রকাশ পেয়েছে, পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশি-বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মেও।

    সুজান আফজাল জানান, “এই ভিডিওর প্রতিটি দৃশ্য সম্পূর্ণ এআই-প্রযুক্তিতে তৈরি। বাস্তব চরিত্রের ইমেজ ব্যবহার করে ভিডিওটি সাজানো হয়েছে যাতে মূল চেহারার অরিজিনালিটি বজায় থাকে। বলা যায়, এভাবেই বাংলাদেশে এআই-নির্ভর মিউজিক ভিডিওর এক নতুন অধ্যায় শুরু হলো। আমাদের দলই প্রথম এমন একটি কাজ করেছে, আশা করছি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।”

    গানটির সংগীত পরিচালক নমন বলেন, “নিঝুম রাত একটি মেলোডি ঘরানার গান। গানের আবহের সঙ্গে মিল রেখে আমরা গথিক সিনেম্যাটিক ভিডিও কনসেপ্ট নিয়েছি। এআই-ভিত্তিক মেইনস্ট্রিম ভিডিও তৈরি করা সত্যিই কঠিন ছিল, কিন্তু সুজান সবসময় নতুন কিছু করতে ভালোবাসে — সেই চ্যালেঞ্জ থেকেই এই কাজটা সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে। আশা করি, গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।”

    এর আগেও সুজান আফজাল তার একক অ্যালবাম ‘আঁধার পেরিয়ে’ এবং আরও কিছু জনপ্রিয় একক গানের মাধ্যমে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। তবে ‘নিঝুম রাত’ যেন তার সংগীতযাত্রায় এক ভিন্ন মাইলফলক — যেখানে প্রযুক্তি আর সৃজনশীলতা মিলেছে একসঙ্গে, নতুন যুগের শিল্পচর্চার দিগন্ত খুলে দিয়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    বিনোদন

    যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তি পেল ‘রাক্ষস’—প্রদর্শিত হবে ৬০টির বেশি শো

    এপ্রিল 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.