Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষিণ এশিয়ায় নিরাপদ পানি নিশ্চিতে কোন দেশ এগিয়ে?
    ফিচার

    দক্ষিণ এশিয়ায় নিরাপদ পানি নিশ্চিতে কোন দেশ এগিয়ে?

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পানি সরবরাহ বৃদ্ধি ও স্যানিটেশন খাতে অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশের ৪০ শতাংশের বেশি মানুষ এখনো নিরাপদ পানি থেকে বঞ্চিত। গত এক দশকে নিরাপদ পানি প্রাপ্তির হার মাত্র ৩ শতাংশ বেড়েছে। বর্তমান গতিতে এগোলে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে আরো অন্তত ৭৫ বছর সময় লাগবে। অন্যদিকে ভারত ও ভুটান আগামী ২৫ বছরের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারবে। পাকিস্তান এই সূচকে বাংলাদেশ থেকেও পিছিয়ে রয়েছে।

    জাতিসংঘের সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ উদ্যোগে তৈরি জয়েন্ট মনিটরিং প্রোগ্রামের (জেএমপি) সদ্য প্রকাশিত ২০২৫ সালের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বিশ্বব্যাপী পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে দেশগুলোর অগ্রগতি তুলে ধরে।

    জেএমপির তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ বর্তমানে পানির সরবরাহ সুবিধার আওতায় থাকলেও নিরাপদ পানির প্রাপ্তি অনেক কম। ২০১৫ সালে নিরাপদ পানির আওতায় ছিলেন ৫৬ শতাংশ মানুষ, বর্তমানে তা বেড়ে ৫৯ শতাংশে পৌঁছেছে।

    অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, “সবার জন্য পানি এবং সবার জন্য নিরাপদ পানি এক বিষয় নয়। এমডিজি অর্জনের সাফল্য নিয়ে আত্মতুষ্টি এসেছে, কিন্তু এসডিজির লক্ষ্যমাত্রা অনেক বেশি চ্যালেঞ্জিং। নিরাপদ পানি সরবরাহে আমরা এখনো সক্ষমতা দেখাতে পারিনি।”

    অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, চেয়ারম্যান, পিপিআরসি। ছবি: প্রথম আলো

    নিরাপদ পানির চ্যালেঞ্জ-

    নিরাপদ পানি বলতে বোঝায় এমন পানি, যা বাড়ির ভেতরে বা নিকটে সহজলভ্য এবং দূষণমুক্ত। জেএমপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৪৪ জেলায় অর্ধেকেরও কম মানুষ নিরাপদ পানি পান করে। আর্সেনিক দূষণ রয়েছে প্রায় ৬০ জেলায়, আর পানির মলজাত জীবাণুর দূষণ অন্যতম প্রধান সমস্যা।

    ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ ও খুলনাসহ বিভিন্ন শহরে ওয়াসার সরবরাহকৃত পানিও নিরাপদ নয়। এ বছরের শুরুতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে পানির দূষণের কারণে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা এই সংকটের একটি দৃষ্টান্ত।

    দক্ষিণ এশিয়ার চিত্র-

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিরাপদ পানির প্রাপ্তিতে ভারত এগিয়ে আছে। সেখানে বর্তমানে ৭৬ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে, যা ২০১৫ সালে ছিল ৬১ শতাংশ। ভুটানে ৬৬ শতাংশ মানুষ নিরাপদ পানির আওতায় এসেছে। পাকিস্তানের অগ্রগতি সবচেয়ে ধীর; দেশটিতে বর্তমানে ৪৫ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়, যা এক দশক আগে ছিল ৪৪ শতাংশ। নেপালে নিরাপদ পানি প্রাপ্তি সবচেয়ে কম, মাত্র ১৬ শতাংশ মানুষ এর আওতায়।

    ওয়াটার এইড বাংলাদেশের প্রধান হাসিন জাহান। ছবি: প্রথম আলো

    ওয়াটার এইড বাংলাদেশের প্রধান হাসিন জাহান বলেন, “ভারত ও ভুটানের অগ্রগতির পেছনে রয়েছে রাজনৈতিক অগ্রাধিকার। ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচি ছিল সরকারের মূল পরিকল্পনা। একই ধরনের দৃঢ় প্রতিশ্রুতি ছাড়া বাংলাদেশ নিরাপদ পানির ক্ষেত্রে বড় কোনো অর্জন করতে পারবে না।”

    স্যানিটেশনে কিছু অগ্রগতি-

    স্যানিটেশন খাতে অগ্রগতি তুলনামূলক দ্রুত। প্রতিবছর গড়ে ১.১ শতাংশ হারে উন্নতি হচ্ছে। তবে এই হারে চললে বাংলাদেশে সর্বজনীন স্যানিটেশন নিশ্চিত হতে ২০৮৩ সালের আগে সম্ভব নয়। নেপাল ২০৪৯ সালের মধ্যে এবং ভারত ২০৪১ সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে পারবে। বর্তমানে প্রায় ৫ কোটি ৬০ লাখ মানুষ ন্যূনতম স্যানিটেশন সুবিধা থেকেও বঞ্চিত, আর ২ কোটি মানুষ হাত ধোয়ার মৌলিক সুবিধাবঞ্চিত অবস্থায় বাস করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৃহস্পতিবার বৈঠকে বিএনপি

    আগস্ট 12, 2026
    বাংলাদেশ

    ঢাকায় আরও ৫০ মোড়ে বসছে এআই ট্রাফিক বাতি, প্রতিটি খরচ ২ কোটি টাকা

    আগস্ট 12, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশের তরুণরা কোথায় দাঁড়িয়ে: স্বপ্নের সঙ্গে বাস্তবতার দূরত্ব

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.