Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়াচ্ছেন শান্ত, নতুন অধিনায়ক হবেন কে?
    খেলা

    অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়াচ্ছেন শান্ত, নতুন অধিনায়ক হবেন কে?

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 26, 2024অক্টোবর 26, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ দলের দায়িত্ব আর সামলাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুঞ্জন চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন শান্ত। তাই ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন; বাংলাদেশ দলের নতুন অধিনায়কের দায়িত্ব পাচ্ছে কে? তিন ফরম্যাটে কি এক অধিনায়ক; না আলাদা ফরম্যাটে আলাদা অধিনায়ক নিয়োগ দেবে বিসিবি?

    ক্রিকবাজ ওয়েবসাইটে এক প্রতিবেদনে শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে বলা হয়, শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত এক রকম পাকা হয়ে আছে। এখন কেবল বোর্ডপ্রধান ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষা স্থগিত হয়ে আছে। বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় সেই অনুমোদন আসতে কিছুটা সময় লাগছে।

    বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, তিনি (শান্ত) আমাদের জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে তিনি আর দলের নেতৃত্ব দিতে চান না।’ এ বিষয়ে শান্ত বলেছেন, ‘দেখা যাক কি হয়। কারণ আমি এখনও সভাপতির (বিসিবি) কাছ থেকে এ বিষয়ে তার সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষায় আছি।’

    অর্থাৎ নেতৃত্ব ছাড়তে চাচ্ছেন শান্ত। এ অবস্থায় বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক কে? এমন প্রশ্নে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, যদি শেষ পর্যন্ত শান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পর দলের নেতৃত্ব দিতে রাজি না হন, তাহলে বোর্ড টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের কথা ভাবছেন। পাশাপাশি টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে তাওহিদ হৃদয়কে।

    শান্ত এখন পর্যন্ত ৯টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তিনটি জয় ও ছয়টি পরাজয় হয়েছে। শান্তর নেতৃত্বে সময়ে নয়টি ওয়ানডেতে ছয়টিতে হেরেছে এবং তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অপরদিকে টি-টোয়েন্টি ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে শান্ত, জয় পেয়েছে ১০টি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    জমির জটিলতায় মামলা নয়—আছে সহজ আইনি পথ

    মে 15, 2026
    মতামত

    ইউরোভিশন: সেই গানের প্রতিযোগিতা যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল

    মে 14, 2026
    আন্তর্জাতিক

    আইন হোড: জাতিগতভাবে নির্মূলের পর ফিলিস্তিনি গ্রাম থেকে ইসরায়েলি শিল্পীদের উপনিবেশ

    মে 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.