Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনভিডিয়া কেলেঙ্কারি তদন্তে বাধ্য কেন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস?
    আন্তর্জাতিক

    এনভিডিয়া কেলেঙ্কারি তদন্তে বাধ্য কেন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস?

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০২৬ সালের ২৩শে নভেম্বর নিউইয়র্কের নাসডাক মার্কেটসাইটের বাইরে স্ক্রিনে জেনসেন হুয়াং-এর পুনর্বহালের খবর দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এনভিডিয়াকে ঘিরে কেলেঙ্কারি এখন বিস্ময়কর মাত্রায় পৌঁছেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত যে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত থাকার সময় অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন।

    লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর জন কেনেডি এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে যেমন বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে—আমি জোর দিয়ে বলছি, মনে হচ্ছে- বাণিজ্য মন্ত্রণালয় চীনের কমিউনিস্ট পার্টিকে উন্নত চিপ রপ্তানির ওপর আমাদের নিয়ন্ত্রণব্যবস্থা এড়িয়ে যাওয়ার সুযোগ দিয়েছে।’

    এটি এমন এক কেলেঙ্কারি, যেখানে যৌন সম্পর্ক, গুপ্তচরবৃত্তি ও চোরাচালানের অভিযোগ একসঙ্গে জড়িয়ে গেছে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে প্রেসিডেন্টের ঔদ্ধত্য, দায়মুক্তি এবং সম্ভবত ব্যক্তিগত দুর্নীতির প্রশ্নও। কংগ্রেসের তদন্ত শুরু হতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর জেনসেন হুয়াংয়ের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। ফলে এই ঘটনা কংগ্রেসের জন্যও একটি পরীক্ষা হয়ে উঠবে। প্রশ্ন হলো, কংগ্রেস কি আবারও সংবিধান অনুযায়ী তার যথাযথ ভূমিকা পালন করতে পারবে?

    সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে ফোনে যোগাযোগ করে যৌন কেলেঙ্কারিতে জড়িত প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনর্বহালের জন্য চাপ দেন। পর্ষদও শেষ পর্যন্ত তাঁকে ফিরিয়ে আনে।

    পরে সিএনবিসি ট্রাম্পের কাছে জানতে চায়, ‘আপনি কি পরিচালনা পর্ষদকে নিশ্চয়তা দিয়েছিলেন যে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না?’

    জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তাদের যথেষ্ট নিশ্চয়তা দিয়েছি।’

    বন্ধুরা, এভাবেই বাস্তবে কাজ করছে প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ‘একক নির্বাহী কর্তৃত্ব’ বা ইউনিটারি এক্সিকিউটিভ তত্ত্ব। এবার সেটি ব্যবহার করা হচ্ছে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত একটি কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার কাজে।

    হতে পারে, ট্রাম্প সরকারি কৌঁসুলিদের বিষয়টি উপেক্ষা করার নির্দেশ দিয়েছেন। আবার এমনও হতে পারে, তিনি ক্ষমা ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ট্রাম্পের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। প্রধান বিচারপতি জন রবার্টস ও তাঁর সহকর্মীদের কল্যাণে তিনি কার্যত আইনের ঊর্ধ্বে অবস্থান করার সুযোগ পেয়ে থাকতে পারেন।

    এমন এক সময়ে ঘটনাটি বিস্ফোরক আকার ধারণ করেছে, যখন কংগ্রেস কোন কোন বিষয়ে তদন্ত করবে, তা নিয়ে আলোচনা চলছিল। গত তিন দশকের মধ্যে যেকোনো দলের তুলনায় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভোটারদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছিল। অথচ এরই মধ্যে ট্রাম্প প্রশাসন সব ধরনের নজরদারি ও জবাবদিহিমূলক তদন্ত প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছিল। যদিও নির্বাহী বিভাগের কার্যক্রম তদারক করা কংগ্রেসের অন্যতম মৌলিক সাংবিধানিক ক্ষমতা।

    আমাদের সাম্প্রতিক ব্রিফিং পডকাস্টে কংগ্রেসের সাবেক আইনজীবী জিয়ানকার্লো পেলেগ্রিনি এবং সুশাসনকর্মী ডেবরা পারলিনের সঙ্গে আলোচনা করেছি, কীভাবে কংগ্রেস এ ধরনের তদারকি ও তদন্ত পরিচালনা করে।

    সাধারণত এসব তদন্তে নির্বাহী ও আইনসভা বিভাগের মধ্যে বিরোধ তৈরি হয়। সরকারি কর্মকর্তারা নির্বাহী বিশেষাধিকার দাবি করেন, আইনপ্রণেতারা কংগ্রেস অবমাননার অভিযোগ আনার হুমকি দেন এবং শেষ পর্যন্ত অনিচ্ছাসত্ত্বেও কোনো না কোনো সমঝোতায় পৌঁছানো যায়।

    কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

    হোয়াইট হাউস ও বিচার বিভাগ জানিয়েছে, কংগ্রেসের সদস্যরা সরকারি দুর্নীতি নিয়ে তদন্ত করলে তাঁদের বিরুদ্ধেই ফৌজদারি তদন্ত শুরু হতে পারে। এটি কোনো যথাযথ জবাব নয়, বরং সরাসরি হুমকি।

    কংগ্রেসের কমিটিগুলো জানে, সরকারি কর্মকর্তাদের তুলনায় বেসরকারি ব্যক্তিদের সাক্ষ্য দিতে বাধ্য করা তুলনামূলক সহজ। এ কারণেই প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির চেয়ারম্যান ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া স্পষ্ট করেছেন যে তিনি ট্রাম্পের দুই ছেলে ও জামাতার সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবেন।

    এ ক্ষেত্রেও ট্রাম্পের বিচার বিভাগ জবাবদিহি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

    গত গ্রীষ্মে বিচার বিভাগের অধীনস্থ অফিস অব লিগ্যাল কাউন্সেল, যা সরকারের অভ্যন্তরীণ আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করে, একটি মতামত প্রকাশ করে। সেখানে বলা হয়, কোনো বেসরকারি নাগরিক প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকলে তিনিও নির্বাহী বিশেষাধিকার দাবি করতে পারেন। অথচ কোনো আদালত এখন পর্যন্ত এমন দাবি অনুমোদন করেননি।

    এ ছাড়া নতুন একটি নির্বাহী আদেশে দাবি করা হয়েছে, ফেডারেল সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেসের তদন্তসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করতে হবে।

    আদালত সম্ভবত এ দুটি পদক্ষেপই প্রত্যাখ্যান করবেন। তবে সে পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে।

    কিছু পর্যবেক্ষক আশঙ্কা করছেন, মার্কিন সুপ্রিম কোর্টও কংগ্রেসের তদারকিমূলক তদন্ত পরিচালনা আরও কঠিন করে তুলেছেন।

    ট্রাম্পের প্রথম মেয়াদে আলোচিত মাজার্স মামলার রায়ে স্পষ্ট করা হয়েছিল, আইনপ্রণেতাদের ব্যাপক তদন্তক্ষমতা রয়েছে। তবে তদন্তের পেছনে জনসাধারণকে তথ্য জানানো কিংবা সংবাদমাধ্যমের শিরোনাম হওয়ার উদ্দেশ্যের বাইরে একটি ‘বৈধ আইন প্রণয়নসংক্রান্ত উদ্দেশ্য’ থাকতে হবে।

    কংগ্রেস সদস্যদের পক্ষে এসব তদন্তের সম্ভাব্য ফল হিসেবে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা কঠিন হওয়ার কথা নয়। উদাহরণ হিসেবে রিপাবলিকানদের সমর্থন পাওয়া দ্বিদলীয় ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’-এর কথা বলা যায়।

    শেষ পর্যন্ত এই পুরো ঘটনায় সবচেয়ে বিস্ময়কর বিষয়টি সম্ভবত আইন নয়, বরং রাজনীতি।

    কয়েক সপ্তাহ ধরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রকাশ্যে বুঝিয়ে আসছিলেন, এনভিডিয়ার প্রতি সরকারের অতিরিক্ত নমনীয় আচরণে তাঁরা কতটা ক্ষুব্ধ। এ জন্য তাঁরা প্রেসিডেন্টকে নয়, বাণিজ্যমন্ত্রীকে দায়ী করছিলেন।

    কিন্তু এখন আর ‘সম্রাট যদি বিষয়টি জানতেন!’ – এ ধরনের অজুহাত কাজে আসবে না।

    জাতীয় নিরাপত্তার এই সম্ভাব্য লঙ্ঘনের ঘটনায় প্রশাসনের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা কি পদত্যাগ করবেন?

    জনগণ বিপুলসংখ্যায় ভোট দিয়ে দুর্নীতি এবং ধনীদের বিশেষ সুবিধা দেওয়া রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে। অথচ মাত্র দুই সপ্তাহ পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ক্রমেই বিস্তৃত হতে থাকা এই কেলেঙ্কারির উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে আরও সরাসরি জড়িয়ে ফেলেছেন।

    ট্রাম্প সম্ভবত মনে করছেন, জনমত কোনো গুরুত্ব বহন করবে না। তাঁর ধারণা, সুপ্রিম কোর্টের একের পর এক রায় তাঁকে এবং তাঁর ঘনিষ্ঠদের জবাবদিহির হাত থেকে রক্ষা করবে।

    কিন্তু এ ক্ষেত্রে কংগ্রেসের হাতে বিপুল ক্ষমতা রয়েছে। এনভিডিয়াকে ঘিরে চলমান বিতর্ক সেই ক্ষমতা প্রয়োগের উপযুক্ত সময়।

    • মাইকেল ওয়াল্ডম্যান, তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল-এর অধীন ব্রেনান সেন্টার ফর জাস্টিসের প্রেসিডেন্ট। এটি একটি নির্দলীয় আইন ও নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, যা গণতন্ত্র ও বিচারব্যবস্থার উন্নয়নে কাজ করে। সূত্র: এশিয়া টাইমস
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ফেরেনি প্রিয়জন, নেপালে মৃত ঘোষণা হবে বন্যায় সাড়ে ৫ হাজার নিখোঁজকে

    নভেম্বর 26, 2026
    আন্তর্জাতিক

    কিমের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পঙ্গু করে দিতে পারে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি?

    নভেম্বর 26, 2026
    বিশ্ব অর্থনীতি

    আগামী ১০ বছরে গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করবে কারা?

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.