Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইসিসির বৈঠকে বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
    খেলা

    আইসিসির বৈঠকে বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম

    নিউজ ডেস্কজুন 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আলোকস্বল্পতা থাকলে এখন থেকে দিনের আলোতেই টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে শুধুমাত্র দুই দলের সম্মতিতে। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় প্রধান নির্বাহী কমিটির সুপারিশের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়।

    সভায় টেস্ট ক্রিকেটে সময় নষ্ট কমাতে প্রযুক্তি ও আলোকব্যবস্থা উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে যৌথভাবে গবেষণা চালাবে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এই প্রকল্পে দুই সংস্থাই অর্থায়ন করবে।

    খেলায় নতুন নিয়মে সময় ব্যবস্থাপনায় পরিবর্তন:

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পানি পানের বিরতির সময় প্রধান কোচ সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ইনিংসের মধ্যকার বিরতি ১৫ মিনিটে নামিয়ে আনা হয়েছে।

    এ ছাড়া এমসিসির নেওয়া সাম্প্রতিক কিছু সিদ্ধান্তও কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে—দিনের শেষ ওভারে কোনো ব্যাটসম্যান আউট হলেও ওভারটি সম্পূর্ণ শেষ করা হবে, খেলা মাঝপথে থামানো হবে না। পাশাপাশি “বানি হপ ক্যাচ” সংক্রান্ত নিয়মও কার্যকর হবে।

    নারী ক্রিকেটে সূচিতে বড় পরিবর্তন:

    নারী ক্রিকেট নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগে এটি জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও এখন তা এগিয়ে ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে।

    ২০২৮ সালের নারী বিশ্বকাপে দলসংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল এবং স্বাগতিক দেশ সরাসরি খেলবে। স্বাগতিক দেশ যদি আগেই যোগ্যতা অর্জন করে ফেলে, তাহলে র‌্যাঙ্কিংয়ের পরবর্তী শীর্ষ দলগুলো সুযোগ পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব থেকে।

    বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিয়ে পর্যবেক্ষণ দল:

    বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে আইসিসি। এই দায়িত্ব পেয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে এবং জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলানি।

    তাঁরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং দেবজিৎ সাইকিয়া।

    আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বের কাঠামোও চূড়ান্ত করা হয়েছে এই বোর্ড সভায়। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    আন্তর্জাতিক সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সমন্বয় আরও ভালোভাবে কীভাবে করা যায়, তা মূল্যায়নের জন্য একটি পৃথক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মরক্কোকে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

    জুন 13, 2026
    খেলা

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ, নিশ্চিত করল প্রথম ওয়ানডে সিরিজ জয়

    জুন 11, 2026
    খেলা

    ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা উঠছে আজ

    জুন 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.