Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে?
    খেলা

    আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে?

    নিউজ ডেস্কUpdated:জুন 16, 2026জুন 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বকাপের মঞ্চে অবশেষে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচের আগে শেষ অনুশীলন সম্পন্ন করেছে আর্জেন্টিনা, তবে কোচ লিওনেল স্কালোনি এখনো চূড়ান্ত একাদশ প্রকাশ করেননি।

    তবুও অনুশীলন এবং কোচের বক্তব্য থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে সম্ভাব্য শুরুর একাদশের চিত্র। সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে। ডান হাতের আঙুলে চোট পাওয়ার পর তাকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা এখন কেটে গেছে। স্কালোনি নিশ্চিত করেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকবেন।

    রক্ষণভাগেও বড় একটি প্রশ্নের উত্তর মিলেছে। টটেনহ্যামের হয়ে মৌসুমের শেষদিকে চোটে পড়া ক্রিশ্চিয়ান রোমেরো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য প্রস্তুত। ফলে আর্জেন্টিনার ডিফেন্সের অন্যতম ভরসার জায়গাটি নিশ্চিত হয়েছে।

    তবে রোমেরোর পাশে কে খেলবেন, সেটি এখনো চূড়ান্ত নয়। অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্তিনেজ—এই দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। গত কোপা আমেরিকায় লিসান্দ্রো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু ২০২৫ সালের টুর্নামেন্টে লিগামেন্ট চোটের কারণে তিনি ছিটকে গিয়েছিলেন। এখন সুস্থ হয়ে ফেরার পর তাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে কিনা, সেটাই দেখার বিষয়।

    বাম প্রান্তের রক্ষণভাগ নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। নিয়মিত লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো পায়ের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে। যদিও তিনি মূলত সেন্টারব্যাক, তবে জাতীয় দলের পরিকল্পনায় তাকে ফুলব্যাক হিসেবেও প্রস্তুত রাখা হয়েছে। আরেকটি সম্ভাবনা হচ্ছে, লিসান্দ্রো মার্তিনেজকে বাম প্রান্তে খেলিয়ে ওতামেন্দিকে রোমেরোর সঙ্গী করা।

    মাঝমাঠে অবশ্য স্কালোনির খুব বেশি চিন্তা নেই। রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং থিয়াগো আলমাদাকে নিয়েই গড়ে উঠবে আর্জেন্টিনার মিডফিল্ড। এই চারজনই দলের আক্রমণ ও রক্ষণে ভারসাম্য রক্ষার প্রধান দায়িত্ব পালন করবেন।

    সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে আছে আক্রমণভাগ। অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন, সেটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো লাউতারো মার্তিনেজ দারুণ ছন্দে আছেন। অন্যদিকে হুলিয়ান আলভারেজ সাম্প্রতিক কয়েকটি প্রীতি ম্যাচে গোড়ালির চোটের কারণে খেলতে পারেননি। তবে তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত।

    সংবাদ সম্মেলনে স্কালোনি অবশ্য রহস্য ধরে রেখেছেন। তিনি বলেন, ‘একাদশ এখনো খেলোয়াড়দেরও জানাইনি। বিকেলের অনুশীলনের পর তাদের জানানো হবে।’

    বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার লক্ষ্য থাকবে আত্মবিশ্বাসী শুরু করা। আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তবে কাগজে-কলমে শক্তির বিচারে এগিয়ে মেসির দলই। এখন দেখার বিষয়, স্কালোনি শেষ পর্যন্ত কোন একাদশের ওপর ভরসা করেন এবং বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা কতটা জোরালো বার্তা দিয়ে তাদের অভিযান শুরু করতে পারে।

    আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
    এমিলিয়ানো মার্তিনেজ;
    নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি/লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা/লিসান্দ্রো মার্তিনেজ;
    রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, থিয়াগো আলমাদা;
    লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    মতামত

    বিশ্বকাপ ২০২৬: প্রকৃত বিজয়ী ছিল ফিলিস্তিন!

    জুলাই 24, 2026
    খেলা

    ১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, ঐতিহাসিক লর্ডসে টেস্ট

    জুলাই 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.