Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিতর্কের পর নিয়ম বদলাতে যাচ্ছে ফিফা
    খেলা

    বিতর্কের পর নিয়ম বদলাতে যাচ্ছে ফিফা

    নিউজ ডেস্কUpdated:জুন 17, 2026জুন 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বকাপ শুরুর কয়েক দিনের মধ্যেই বিতর্কের জন্ম দিলো ফিফা। অন্য ভাষায় কথা বলতে গেলেই ফুটবলারদের থামিয়ে দিয়ে ইংলিশ বলার অনুরোধ করা হচ্ছে। আশরাফ হাকিমি, ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্ষেত্রে বিশ্বকাপে এমন দৃশ্য দেখা গেছে।

    এ নিয়ে কয়েক দিন ধরেই সোশ্যালে হচ্ছে তীব্র সমালোচনা। বইছে বিতর্কের ঝড়। অবশেষে পিছু হটেছে ফিফা। মার্কা বলছে, ফিফা এখন থেকে সাংবাদিক, খেলোয়াড় এবং কোচদের স্প্যানিশ ভাষায় কথা বলার অনুমতি দেবে। গণমাধ্যমের কাজ সহজ করতে সংবাদ সম্মেলনে থাকবে স্প্যানিশ অনুবাদক। পাশাপাশি ফিফার নিজস্ব অ্যাপেও স্প্যানিশ থেকে অনুবাদের ফিচারটি চালু করা হবে।

    তিনটি আয়োজক দেশের একটি হিসেবে মেক্সিকোর প্রতি সম্মান ও সৌজন্য দেখিয়েই ফিফা এখন থেকে সব সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার ব্যবহার নিশ্চিত করবে।

    এর আগে এই নিয়ম তখনই প্রযোজ্য হতো, যখন ম্যাচ সংশ্লিষ্ট কোনো দলের মূল ভাষা হতো স্প্যানিশ। যেমন- ব্রাজিল বনাম মরক্কো ম্যাচে পর্তুগিজ, আরবি, ফ্রেঞ্চ ও ইতালিয়ান (কোচ আনচেলত্তির কারণে) ভাষায় কথা বলার সুযোগ ছিল।

    অবশ্য তাৎক্ষণিকভাবে এটি কার্যকর করতে পারেনি ফিফা। এটা পুরোপুরি চালু করতে দুই-একটি ম্যাচ লেগে যেতে পারে বলে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বিশ্বকাপ ২০২৬: কিছু ভক্তের কাছে টুর্নামেন্টটি মার্কিন সীমান্তেই শেষ হয়ে যায়

    জুন 17, 2026
    ধর্ম

    ফুটবল টিমের জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ, কী বলে ইসলাম?

    জুন 17, 2026
    আন্তর্জাতিক

    বিশ্বকাপের গ্যালারিতে কে এই রহস্যময় তুর্কি সমর্থক?

    জুন 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.