Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্কটল্যান্ডকে উড়িয়ে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ব্রাজিল, সঙ্গী মরক্কো
    খেলা

    স্কটল্যান্ডকে উড়িয়ে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ব্রাজিল, সঙ্গী মরক্কো

    নিউজ ডেস্কজুন 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিরতির পর বদলি হয়ে মাঠে নামেন নেইমার। ব্রাজিলের জার্সিতে এর আগে নেইমার সর্বশেষ মাঠে নামেন ২০২৩ সালের অক্টোবরে। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের চেনা ছন্দে ফিরে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ দলের রাউন্ড নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

    মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের আগে সমীকরণ ছিল, ব্রাজিল ও মরক্কো উভয় দল নিজেদের ম্যাচ জিতলে গোল ব্যবধানের ভিত্তিতে নির্ধারিত হবে গ্রুপসেরা। একই সময়ে আটলান্টায় অনুষ্ঠিত অন্য ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারায় মরক্কো। তবে ব্রাজিলকে শেষ পর্যন্ত অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হয়নি।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাকেনার ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে সহজেই জালে পাঠান তিনি।

    প্রথমার্ধে আরও একটি গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে ২২ মিনিটে করা সেই গোলটি ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, বল দখলের আগে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রাইকের পায়ে হালকা স্পর্শ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। সিদ্ধান্তটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলেও ম্যাচে ভিনিসিয়ুসের প্রভাব নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।

    প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। এর মাধ্যমে গ্রুপ পর্বে তার গোলসংখ্যা দাঁড়ায় চারটিতে।

    ৬০ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মাতেউস কুনিয়া। সুন্দর এক দলীয় আক্রমণের সমাপ্তি টেনে স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করেন তিনি।

    ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন এই তারকা ফরোয়ার্ড। ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামার সময় ‘ওলে, ওলে, নেইমার’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গ্যালারি।

    মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পরও ব্রাজিলের খেলায় কাঙ্ক্ষিত ধার দেখা যায়নি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে আক্রমণ, গতি এবং সৃজনশীলতায় অনেক বেশি পরিপূর্ণ ছিল দলটি। শেষ দিকে নেইমারকে সঙ্গে নিয়ে ব্রাজিলের আক্রমণভাগ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

    তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছে মরক্কো। তিন পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের নকআউট সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়নি। অন্যদিকে পয়েন্টশূন্য হাইতির বিদায় নিশ্চিত হয়েছে।

    আগামী ২৯ জুন হিউস্টনে শেষ ৩২ দলের রাউন্ডে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে ব্রাজিল। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে সুইডেন, জাপান অথবা নেদারল্যান্ডস।

    অন্য ম্যাচে হাইতির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল মরক্কো। গোলরক্ষক ইয়াসিন বুনুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় হাইতি। পরে আশরাফ হাকিমি সমতা ফেরালেও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও লিড নেয় হাইতি। তবে ইসমায়েল সাইবারি, রাহিমি ও ইয়াসিনের গোলের সুবাদে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিশ্চিত করে মরক্কো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মেসিকে লেখা ছোট্ট ভক্তের চিঠিই বদলে দিল জীবন

    জুলাই 4, 2026
    খেলা

    মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দের কঠিন পরীক্ষা

    জুলাই 3, 2026
    খেলা

    ভুলে যাওয়া ফুটবল ঐতিহ্য: যে বাংলাদেশ একসময় ইংরেজদেরও হারিয়েছিল

    জুলাই 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.