Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে যে ৬ দেশ
    খেলা

    ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে যে ৬ দেশ

    নিউজ ডেস্কজুলাই 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ২০২৬ ফিফা বিশ্বকাপ চলমান থাকলেও এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপের ছয়টি স্বয়ংক্রিয় অংশগ্রহণকারী দেশের বিষয়টি নিশ্চিত হয়েছে।

    ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ছয়টি দেশ। এর মধ্যে শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে। টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। আয়োজক হওয়ায় এই ছয় দেশই সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

    তবে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি রবার্ট হ্যারিসন জানিয়েছেন, স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে।

    তিনি বলেন, দক্ষিণ আমেরিকার তিন আয়োজক দেশ বাছাইপর্ব খেলবে। একই সঙ্গে ইউরোপিয়ান নেশনস লিগের আদলে একটি নতুন প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।

    ১৯৩০ সালে উরুগুয়ের মন্টেভিডিওতে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরের শতবর্ষ উপলক্ষে ২০৩০ বিশ্বকাপে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী তিনটি ম্যাচ আয়োজন করা হবে। এরপর টুর্নামেন্টের মূল অংশ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশে বিশ্বকাপ আয়োজন হবে।

    এদিকে কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস বর্তমান ৪৮ দলের পরিবর্তে ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন। রবার্ট হ্যারিসনের ভাষ্য, এই প্রস্তাব অনুমোদিত হলে প্যারাগুয়ে শুধু একটি ম্যাচ নয়, পুরো একটি গ্রুপের খেলাই আয়োজন করতে পারবে।

    ২০৩০ বিশ্বকাপের স্বয়ংক্রিয় অংশগ্রহণকারী ৬ দেশ: আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন ও পর্তুগাল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    মতামত

    বিশ্বকাপ ২০২৬: প্রকৃত বিজয়ী ছিল ফিলিস্তিন!

    জুলাই 24, 2026
    খেলা

    ১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, ঐতিহাসিক লর্ডসে টেস্ট

    জুলাই 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.