Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন লিওনেল মেসি
    খেলা

    ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন লিওনেল মেসি

    নিউজ ডেস্কজুলাই 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ৩-১ ব্যবধানে জয়। স্কোরলাইন দেখলে মনে হবে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। যদিও ম্যাচের চিত্রটা ছিল ভিন্ন। দশ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়েছিল। অতিরিক্ত সময়ের হাফটাইমেও লিড বাড়াতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে শেষ ১৫ মিনিটে দুইবার প্রতিপক্ষের জাল কাঁপায় আলভারেজ-মার্টিনেজরা।

    সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। জয়ের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত। খুবই কষ্টার্জিত একটি জয় ছিল।’ আরও যোগ করেন, ‘আমরা আগে থেকেই জানতাম ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’

    শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে পিছিয়ে পড়ে শ্বাসরুদ্ধকর জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি মেসি। অবশ্য এদিন বেশ উচ্ছ্বসিতই দেখা গেল তাকে। গায়ের জার্সি খুলে সতীর্থদের নিয়ে উদযাপনে মেতে ওঠেন।

    কোয়ার্টার ফাইনালের বাধা পার হওয়াকে স্বস্তিদায়ক উল্লেখ করে মেসি বলেন, ‘সামনে যে কঠিন লড়াই আসছে, তার আগে এই জয়টি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে আগামী ম্যাচটির আগে আমরা কিছুটা চাপমুক্ত হয়ে প্রস্তুতি নিতে পারব।’ আগামী বুধবার আটলান্টায় ফাইনালের টিকিট কাটার লক্ষ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

    ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন মেসি

    মেসির ক্যারিয়ারে এটি তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল হতে যাচ্ছে। শুধু তাই নয়, অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ—সব মিলিয়ে নিজের দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন আর্জেন্টাইন মহাতারকা।

    প্রসঙ্গত, বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই পরাশক্তি। ১৯৬২ সালের প্রথম দেখায় এবং ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা গোল’-এর ওপর ভর করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা, পরে তারা শিরোপাও জেতে।

    ১৯৯৮ সালের বিশ্বকাপে ডেভিড বেকহ্যাম লাল কার্ড দেখার পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তবে চার বছর পর (২০০২) গ্রুপ পর্বে বেকহ্যামের পেনাল্টি গোলেই ১-০ ব্যবধানে জিতে মধুর প্রতিশোধ নেয় ইংলিশরা। ২০০৫ সালের পর আন্তর্জাতিক ফুটবলে এই দুই দল আর কোনো ম্যাচে মুখোমুখি হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বিশ্বকাপের ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স ও স্পেন

    জুলাই 14, 2026
    খেলা

    বিশ্বকাপে সেমিফাইনালে প্রথমবার ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    জুলাই 12, 2026
    খেলা

    আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

    জুলাই 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.