Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন
    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    নিউজ ডেস্কআগস্ট 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মনন রেজা নীড়। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি। হাঙ্গেরিতে অনুষ্ঠিত সিক্স ডেজ জুলাই ২০২৬ (গ্র্যান্ডমাস্টার-বি) দাবা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের খুব কাছে পৌঁছে গেছেন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।

    টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার মারকো ম্যাটেরিয়ার সঙ্গে ড্র করেন নীড়। এর ফলে আট ম্যাচ শেষে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৬ পয়েন্টে।

    রাউন্ড রবিন পদ্ধতির এই প্রতিযোগিতা থেকে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করতে ৯ ম্যাচে প্রয়োজন ৭ পয়েন্ট। ফলে শেষ রাউন্ডে জয় পেলেই নীড়ের পয়েন্ট হবে ৭ এবং তিনি অর্জন করবেন নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম।

    এই নর্ম অর্জন করতে পারলে বাংলাদেশের দাবার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করবেন মনন। একই সঙ্গে তিনি হতে পারেন দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনকারী দাবাড়ু।

    গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়ার জন্য একজন দাবাড়ুকে সাধারণত তিনটি জিএম নর্ম অর্জনের পাশাপাশি ফিদে রেটিং ২৫০০ পয়েন্টে পৌঁছাতে হয়। তাই মননের জন্য এই নর্মটি গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

    টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ ছন্দে রয়েছেন বাংলাদেশের এই তরুণ দাবাড়ু। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের ফিদে মাস্টার লুসিয়াস মেলিলোকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ভারতের ফিদে মাস্টার আরাভ সিনহার সঙ্গে ড্র করেন।

    তৃতীয় রাউন্ডে গ্রিসের গ্র্যান্ডমাস্টার পোটেস হাগেনকে পরাজিত করে বড় চমক দেখান নীড়। এরপর চতুর্থ রাউন্ডে ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টার এলিফ মেহমেতকে হারিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসেন।

    পঞ্চম রাউন্ডে স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকুজেসকে পরাজিত করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দেন তিনি।

    এরপর ষষ্ঠ রাউন্ডে ভারতের ফিদে মাস্টার ভৈভব জয়ন্ত রাউতের সঙ্গে এবং সপ্তম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার অজয় সন্তস পারথারেড্ডির সঙ্গে ড্র করেন। সর্বশেষ অষ্টম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার মারকো ম্যাটেরিয়ার বিপক্ষেও ড্র করে নর্মের আরও কাছে চলে যান মনন রেজা নীড়।

    এখন শেষ রাউন্ডের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের দাবার নতুন ইতিহাস লেখার মুহূর্ত। একটি জয়ই মননকে এনে দিতে পারে তার প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    ডারউইনের পর ম্যাকাইতে লজ্জার হার বাংলাদেশের

    আগস্ট 23, 2026
    খেলা

    বল হাতে আগুন ঝরিয়ে ছয় উইকেটে বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেন শরিফুল

    আগস্ট 22, 2026
    খেলা

    স্টার্কের তাণ্ডবে ৩৫ রানে ৬ উইকেট, চরম বিপদে বাংলাদেশ

    আগস্ট 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.