Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চূড়ান্তের মুখে: কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর?
    খেলা

    চূড়ান্তের মুখে: কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর?

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যালন ডি’অর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তাতেই চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর। সূত্র: এএস

    বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত পুরস্কার বিজয়ী নির্বাচনে ফ্রান্স ফুটবলের মনোনীত ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত ভোট দিয়েছেন নির্বাচিত জুরিরা। শেষ মুহূর্ত পর্যন্ত এবার একক কোনো ফেভারিট না থাকায় প্রতিদ্বন্দ্বিতা চরম পর্যায়ে রুপ নিয়েছে।

    ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের ১০০ জন ক্রীড়া সাংবাদিককে নিয়ে গঠিত জুরি বোর্ডের প্রতিটি সদস্য ১০ জন সেরা ফুটবলার বাছাই করেন। তাদের পছন্দের ক্রমানুসারে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ এবং ১ পয়েন্ট বণ্টন করা হয়। সবশেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলারের হাতেই উঠবে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি।

    ভোট দেওয়ার ক্ষেত্রে প্রধানত তিনটি বিষয় বিবেচনা করা হয়।

    • ব্যক্তিগত নৈপুণ্য: দলের জয়ে ও গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলোয়াড়ের প্রভাব ও অসাধারণ প্রদর্শন।
    • দলগত সাফল্য: ক্লাব ও জাতীয় দলের হয়ে অর্জিত শিরোপা ও যৌথ পারফরম্যান্স।
    • খেলার মান ও ফেয়ার প্লে: খেলোয়াড়সুলভ আচরণ ও মাঠের ফুটবল মান।

    হেভিওয়েটদের লড়াই ও ফেভারিট যারা : এবারের দৌড়ে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল নিজেদের অন্যতম জোরালো দাবিদার হিসেবে উপস্থাপন করেছেন। এ ছাড়া ৩৯ বছর বয়সেও ইন্টার মিয়ামির হয়ে অবিশ্বাস্য ছন্দে থাকা লিওনেল মেসির নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
    অন্যদিকে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্পেন জাতীয় দলের হয়ে নজরকাড়া নৈপুণ্য দেখানো খভিচা কাভারেস্খেইয়া, উসমান দেম্বেলে, ফ্যাবিয়ান রুইজ ও রদ্রির নামও রয়েছে আলোচনার প্রথম সারিতে।

    পুরস্কার বিতরণী আসর পুরস্কার প্রবর্তনের ৭০তম বার্ষিকীতে আগামী ২৬ অক্টোবর (সোমবার) যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘লন্ডন প্যালাডিয়ামে’ বসবে ব্যালন ডি’অরের জমকালো এই আসর।

    ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথুসকে বিশেষ সম্মাননা জানানোর মাধ্যমে উদযাপিত হবে ফুটবলের এই ঐতিহাসিক রাত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বৃষ্টিতে ম্যাচ বাতিল, র‍্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে বাংলাদেশ

    সেপ্টেম্বর 29, 2026
    খেলা

    ইসরায়েলের বিপক্ষে ম্যাচে হাত মেলাল না আয়ারল্যান্ডের ফুটবলাররা

    সেপ্টেম্বর 28, 2026
    খেলা

    ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ফিরছে ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে

    সেপ্টেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.