Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গায়ানা জয় পেল তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে
    খেলা

    গায়ানা জয় পেল তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে

    এফ. আর. ইমরাননভেম্বর 27, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গ্লোবাল সুপার লিগে গায়ানার হয়ে তানজিম হাসান সাকিব
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় মঙ্গলবার পর্দা উঠেছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। সেখানে শুভসূচনা করেছে স্বাগতিকরা। লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ান দলটি। গায়ানার জয়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব।

    গতকাল শুরু হওয়া ম্যাচে ওয়ারিয়র্সের জার্সিতে নিজেদের প্রথম ম্যাচে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট।

    তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস ও হাসান খান। ২১ রান খরচায় ৪ উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় ২ উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।

    শুরুটা বেশ দারুণ হলো তানজিম হাসান সাকিবের জন্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা অ্যামাজন। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায় ২ উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম।

    লাহোর কালান্দার্সের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি তানজিম সাকিবকে।

    টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর ৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

    মে 3, 2026
    খেলা

    ঝুম বৃষ্টিতে থেমে গেল ম্যাচ, চাপে বাংলাদেশ

    মে 2, 2026
    খেলা

    ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন সেই আর্জেন্টাইন গোলরক্ষক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.