Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বৃষ্টির দিনে ঘরবন্দি শিশুর একঘেয়েমি দূর করবে ঘরের ফেলনা জিনিস, ৭ মজার খেলা
    খেলা

    বৃষ্টির দিনে ঘরবন্দি শিশুর একঘেয়েমি দূর করবে ঘরের ফেলনা জিনিস, ৭ মজার খেলা

    নিউজ ডেস্কনভেম্বর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাইরে টুপটাপ বৃষ্টি, জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে জলের ফোঁটা। মাঠে বা পার্কে যাওয়ার উপায় নেই। একটু পরেই ঘরের ছোট্ট সদস্যটি এসে বলবে, খুব বোর লাগছে, কিছুই করার নেই। বৃষ্টির দিনের এই ঘরবন্দি সময় কিন্তু একঘেয়েমির প্রতীক হতে হবে, এমন কোনো কথা নেই। একটু কল্পনাশক্তি আর ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই সময়টাকে আনন্দময় ও শেখার উপযোগী করে তোলা যায়।

    কার্ডবোর্ডের বাক্স, পুরোনো প্লাস্টিকের বোতল, রঙিন কাগজ, আঠা, কাঁচি, খবরের কাগজ কিংবা খালি টিনের কৌটা সবই হতে পারে খেলার সঙ্গী। এসব কাজ শিশুকে ব্যস্ত রাখার পাশাপাশি তার কল্পনাশক্তি, সৃজনশীলতা, মনোযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। বাবা-মা, দাদা-দাদি বা নানা-নানির সঙ্গে কাটানো এই সময়গুলো পরে শৈশবের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকতে পারে।

    How to Make a Battle Pinball Game [ Battle Dome Toy ]

    প্রথম উপায়টি হলো কার্ডবোর্ডের বাক্স দিয়ে নিজের খেলা বানানো। অনলাইন গেমে আসক্ত শিশুকে একদিন বলুন, আজ গেম খেলব না, গেম বানাব। একটি পুরোনো বাক্স, আইসক্রিমের দুটি কাঠি, কিছু টেপ, কাগজ আর একটি মার্বেল বা ছোট বল দিয়ে বানানো যায় পিনবল মেশিন। বাক্সের ভেতরে ছোট ছোট বাধা তৈরি করে কোথাও ১০, কোথাও ২০, কোথাও ৫০ নম্বর লিখে দিন। এরপর মার্বেল ছেড়ে দেখুন, সেটি কোথায় গিয়ে থামে। পরিবারের সবাই মিলে তিন রাউন্ডের প্রতিযোগিতাও করা যায়, যেখানে সর্বোচ্চ স্কোরধারী হবে চ্যাম্পিয়ন। খেলতে খেলতে শিশু বুঝবে, বল কীভাবে গতি বদলায় আর ধাক্কা খেলে কীভাবে দিক পাল্টায়। প্রতিবারের স্কোর নিজে যোগ করতে বললে অঙ্কের চর্চাও হয়ে যায়। নিজের হাতে বানানো খেলনায় খেলার আনন্দ দোকানের কেনা খেলনার চেয়ে অনেক বেশি।

    দ্বিতীয় উপায় ফেলে দেওয়া জিনিস দিয়ে সৃষ্টি। খালি জুসের কার্টন, প্লাস্টিকের বোতল, পুরোনো ম্যাগাজিন, ডিমের ট্রে, টিস্যুর রোল বা টিনের কৌটা আসলে আবর্জনা নয়। একদিন ঠিক করুন, আজ নতুন কিছু কেনা হবে না, যা বানানো হবে সবই পুরোনো জিনিস দিয়ে। কার্ডবোর্ড থেকে হতে পারে দরজার নামফলক, বোতল থেকে ফুলদানি, ডিমের ট্রে থেকে শুঁয়োপোকা বা ফুল, টিস্যুর রোল থেকে দূরবীন, আর ম্যাগাজিন কেটে রঙিন কোলাজ। মজা বাড়াতে পরিবারের প্রত্যেককে একটি করে পুরোনো জিনিস দিয়ে বলা যায়, এটাকে নতুন কী বানানো যায়। এক ঘণ্টা পর সবাই নিজের সৃষ্টি নিয়ে হাজির হবে, তারপর ছোট্ট একটি প্রদর্শনী হবে, যেখানে বিচারক থাকবেন পরিবারের সদস্যরাই। এতে শিশু শেখে, ফেলনা জিনিসও কাজে লাগানো যায়।

    তৃতীয় উপায় ড্রয়িংরুমে ছোট্ট থিয়েটার। যে শিশু গল্প বলতে ভালোবাসে বা সারাক্ষণ কোনো না কোনো চরিত্রে অভিনয় করে, তার জন্য এটি দারুণ। দুটি সিরিয়ালের বাক্স, কিছু কার্ডবোর্ড ও রঙিন কাগজ দিয়ে সহজেই মঞ্চ বানানো যায়, চাইলে ছোট পর্দাও থাকতে পারে। এরপর কেউ রাজা, কেউ রাজকন্যা, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ আবার জঙ্গলের বাঘ বা দুষ্টু বানর। পুরোনো ওড়না, টুপি বা কাপড় দিয়েই পোশাক হয়ে যাবে। গল্প আগে থেকে ঠিক করার দরকার নেই। একজন একটি বাক্য বলবে, পরের জন তার সঙ্গে মিলিয়ে গল্প এগিয়ে নেবে। শেষে অন্যদের সামনে নাটক মঞ্চস্থ করে মোবাইলে ভিডিও করে রাখলে কয়েক বছর পর সেটিই হয়ে উঠবে পরিবারের মূল্যবান স্মৃতি। এ ধরনের খেলায় শিশুর ভাষা প্রকাশের দক্ষতা, আত্মবিশ্বাস ও দলবদ্ধভাবে কাজ করার অভ্যাস গড়ে ওঠে।

    চতুর্থ উপায় প্লাস্টিকের বোতলকে প্রাণীতে রূপ দেওয়া। খালি পানি বা জুসের বোতল ফেলার আগে একবার ভাবুন। পরিষ্কার করে পেন্সিলে কান, চোখ ও মুখের নকশা এঁকে কেটে নিন, তারপর রং করুন। সাদা হলে খরগোশ, কমলা হলে বিড়াল, কালো-সাদা হলে পান্ডা, আর রংধনুর সব রং হলে ইউনিকর্ন। তুলা, রঙিন কাগজ, ফিতা বা বোতাম লাগিয়ে আরও আকর্ষণীয় করা যায়। এরপর প্রাণীটির মাথার অংশে মাটি ভরে মানিপ্ল্যান্ট, তুলসি বা অন্য ছোট গাছ লাগিয়ে দিন। শিশুর নতুন দায়িত্ব হবে প্রতিদিন গাছে পানি দেওয়া, রোদে রাখা এবং বেড়ে ওঠা দেখে একটি ছোট ডায়েরি লেখা। এভাবে সে গাছের যত্ন নিতে, প্রকৃতিকে ভালোবাসতে ও নিজের কাজের দায়িত্ব নিতে শেখে।

    পঞ্চম উপায় যেমন খুশি তেমন চরিত্র বানানো। এই খেলায় ভুল বলে কিছু নেই, যত আজব তত মজা। কয়েকটি কাগজ বা কাগজের কাপে আলাদা আলাদা করে মাথা, শরীর ও পা আঁকুন, যেমন সিংহের মাথা, জিরাফের গলা, হাতির শরীর, হাঁসের পা, মাছের লেজ বা একটি কলা। সেগুলো তিন ভাগে কেটে এলোমেলো করে রাখুন। শিশু ইচ্ছেমতো একটি মাথা, একটি শরীর ও একটি পা বেছে নিলেই তৈরি হবে একেবারে নতুন প্রাণী, হয়তো সিংহের মাথা, অক্টোপাসের হাত আর মুরগির পা, কিংবা কলার শরীরে ডাইনোসরের মাথা। এরপর শুরু হোক গল্প বানানো। প্রাণীটি কোথায় থাকে, কী খায়, তার বন্ধু কে, সে কি উড়তে পারে, নাকি সমুদ্রের নিচে থাকে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই শিশুর কল্পনাশক্তি, ভাষা প্রকাশ ও গল্প বলার ক্ষমতা বাড়ে।

    How to make a DIY animal vase with your child - BBC Bitesize

    ষষ্ঠ উপায় নিজের ঘর নিজে সাজানো। শিশুরা নিজের জায়গা সাজাতে ভালোবাসে। দোকান থেকে কেনার বদলে তারা বানাতে পারে নিজের নোট বোর্ড। কার্ডবোর্ড বা কর্কের টুকরো রঙিন কাগজে মুড়ে চারপাশে ফিতা, স্টিকার, বোতাম বা পুরোনো কাপড়ের টুকরো দিয়ে সাজানো যায়। ব্যাটারিচালিত ছোট ফেয়ারি লাইট থাকলে সেটিও জুড়ে দেওয়া যায়। এরপর পিন বা ক্লিপে লাগানো যাবে প্রিয় ছবি, আঁকা, পরীক্ষার রুটিন, গল্পের আইডিয়া, ছোট বার্তা, এমনকি ভবিষ্যতে কী হতে চায়, তার স্বপ্নের তালিকাও। এটি শুধু সাজসজ্জা নয়, প্রতিদিন নিজের কাজ গুছিয়ে রাখার অভ্যাসও তৈরি করে।

    সপ্তম উপায় নিজের হাতে কার্ড বানানো। দোকানে অনেক সুন্দর কার্ড মেলে, কিন্তু নিজের হাতে বানানো কার্ডের মূল্য তার চেয়ে বেশি। রঙিন কাগজ, রং-পেন্সিল, জলরং, শুকনো ফুল, পাতা, বোতাম, ফিতা বা পুরোনো উপহারের মোড়কের কাগজ, যা আছে তা দিয়েই অসাধারণ কার্ড হতে পারে। জন্মদিন, ঈদ, পূজা, নববর্ষ, মা দিবস বা বাবা দিবসে, এমনকি কোনো উপলক্ষ ছাড়াই কারও মুখে হাসি ফোটাতে এমন কার্ড বানানো যায়। শুধু ছবি আঁকলে হবে না, শিশুকে নিজের ভাষায় দু-একটি বাক্য লিখতে বলুন। যেমন, দাদি, তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে, কিংবা বন্ধু, তোমার সঙ্গে খেলতে আমার খুব মজা লাগে। এই ছোট লেখাই কার্ডকে বিশেষ করে তোলে। পরিবারের সবাই মিলে কার্ড বানিয়ে একে অপরকে উপহারও দিতে পারেন।

    এসব কাজ শুধু সময় কাটানোর উপায় নয়। প্রতিটির মধ্যেই লুকিয়ে আছে শেখার সুযোগ। কার্ডবোর্ডের খেলা বানাতে গিয়ে শিশু বিজ্ঞানের ধারণা পাচ্ছে, পুরোনো বোতল দিয়ে ফুলদানি বানাতে গিয়ে শিখছে পুনর্ব্যবহার, আর নাটকের মধ্য দিয়ে গড়ে উঠছে আত্মবিশ্বাস ও ভাষা প্রকাশের দক্ষতা। সবচেয়ে বড় কথা, ব্যস্ত জীবনে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি ও নানা-নানি সবাই একসঙ্গে সময় কাটানোর যে সুযোগ খুব কম পান, বৃষ্টির এই দিনটি তা এনে দিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.