Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, অক্টো. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন
    খেলা

    ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন

    নিউজ ডেস্কঅক্টোবর 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশিয়ান গেমসের ক্রিকেটে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়েও হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে লিটন দাসের দলকে। ম্যাচ শেষে জাপানে সাংবাদিকদের সামনে দলের সামগ্রিক পারফরম্যান্সের জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, কোচ হিসেবে তাঁরা ব্যর্থ হয়েছেন।

    সালাউদ্দিন বলেন, ‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, তার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’

    ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে দলটি সুবিধাজনক অবস্থানেই ছিল। প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে তুলতে পেরেছিল মাত্র ৫১ রান। কিন্তু শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলারদের এলোমেলো বোলিংয়ের সুযোগে ১৬৫ রানের মোট সংগ্রহ দাঁড় করায় তারা। অর্থাৎ শেষ ১০ ওভারে ১১৪ রান যোগ হয়। উল্লেখ্য, প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দল।

    সালাউদ্দিন বোলিংয়ের সমালোচনা করে বলেন, ‘আজকের উইকেটে বোলাররা কয়েকটি ওভারে খুবই খারাপ বল করেছে। বিশেষ করে মূল বোলাররা, যাঁরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট, তাঁরাই হয়তো বেশি রান দিয়ে ফেলেছেন। আর ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়ায় সেখান থেকে ম্যাচ জেতা সম্ভব ছিল না।’

    ১৬৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তানজিদ হাসান, সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস শূন্য রানে আউট হন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। নবম ব্যাটসম্যান হিসেবে নামা নাসুম আহমেদের ২৬ রানে ভর করে কোনোমতে শতরান পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

    হতাশাজনক এই ফলের মধ্যেও সংবাদ সম্মেলনে সতীর্থদের পাশে দাঁড়ান অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি সব সময় বলব, তাঁরা দেশের জন্য লড়াই করেন। তাঁরা ব্যর্থ হয়েছেন, সে জন্য আমরা অবশ্যই লজ্জিত। এটা কীভাবে পার করা যায়, আমরা সেই চেষ্টা করব। সত্যি বলতে, পুরো দল হিসেবে আমরা ভালো পারফর্ম করিনি।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    রেফারি কর্মকর্তাকে কোটি ইউরো, কেন আলোচনায় বার্সেলোনা?

    অক্টোবর 3, 2026
    খেলা

    ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে যারা

    অক্টোবর 2, 2026
    খেলা

    এশিয়ান গেমস ক্রিকেটে পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

    অক্টোবর 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.