Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ
    খেলা

    স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 20, 2024ডিসেম্বর 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ওয়ানডে হলো ক্রিকেটে টাইগারদের প্রিয় ফরম্যাট। আর সেই ওয়ানডে ফরম্যাটেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যা সহজ ভাবে নেয়নি লিটন-মিরাজরা। তাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

    শুক্রবার (২০ ডিসেম্বর) আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ।

    বাংলাাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। তাসকিন আহমেদ এবং মাহেদী হাসান নেন দুটি করে উইকেট। এ ছাড়াও তানজিম সাকিব এবং হাসান মাহমুদ শিকার করেন একটি উইকেট।

    বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ব্যান্ডন কিং। ৫ বলে ৬ রান করে ফেরেন জাস্টিন গ্রেভস। নিকোলাস পুরানও ইনিংস বড় করতে পারেননি।

    ১০ বলে ১৫ রান করেন তিনি। খালি হাতে ফেলেন রোস্টন চেজও। এরপর ২৩ রান করে জনসন চালর্স রান আউট হলে দলীয় ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবিয়ানরা। এরপর রভম্যান পাওয়েল (২), গুঁড়াকেশ মোতি (১২), আলজারি জোসেফ ১ রান করে উইকেট মিছিলে যোগ দেন।

    তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রোমারিও শেফার্ড। ২৭ বলে ৩৩ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ রান করে ওবেদ ম্যাকয় আউট হলে ২০ বল হাতে থাকতে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ

    ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। এ ছাড়াও আলজারি জোসেফ, রোস্টন চেজ ও মুড়াকেশ মোতি।

    ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১৪ রান করেন টাইগার অধিনায়ক। তবে অপর প্রান্ত থেকে ২১ বলে ৩৯ রান করেন পারভেজ ইমন। ৯ বলে ৯ রান করে তাকে সঙ্গ দেন তানজিদ তামিম।

    কিন্তু মিরাজকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাকের আলী। ২৩ বলে ২৯ রান করে আউট হন মিরাজ। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শামীম পাটোয়ারী। রান আউটে কাটা পড়েন শেখ মাহেদী। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন জাকের।

    শেষদিকে ১২ বলে ১৭ রানের ইনিংস খেলে আউট হন তানজিম সাকিব। আর জাকেরের ৪১ বলের অপরাজিত ৭২ রানে ভর করে করে ১৮৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    সাদা ফসফরাস আসলে কী এবং এটি কেন বিতর্কিত?

    মে 4, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে আস্থার সংকট সৃষ্টি করেছে

    মে 4, 2026
    বিশ্লেষণ

    গাজা নিয়ে ফিলিস্তিনিদের যৌথ প্রস্তাব কেন প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

    মে 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.