সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অধিগ্রহণের পর এবার ক্রীড়াঙ্গনেও মনোযোগ দিয়েছেন টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগের খ্যাতনামা ক্লাব লিভারপুল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এমনটাই দাবি করলেন ইলন মাস্কের বাবা- ইরল মাস্ক।
ইলন মাস্ক যেখানেই হাত দেন সেখানে সোনা ফলে। এবার সোনা ফলাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে। লিভারপুল ক্লাব নাকি কিনতে চেয়েছেন- ইলন মাস্ক।
এই বিষয় নিয়ে ইলনের বাবা জানায়, তার ছেলে লিভারপুলের মালিকানা পেলে খুশি হবেন।
তবে তিনি এটাও জানায়, তার মানে এই নয় যে, ইলন মাস্ক লিভারপুল কিনছেনই। তবে ইলন এটা কিনতে পারলে খুশি হবে।
লিভারপুলের প্রতি ইলন মাস্কের চাহিদা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তার বাবা জানায়, ইলনের ‘হ্যাঁ, অবশ্যই। তার মানে এই নয় যে, ও লিভারপুল কিনে নিচ্ছে। তবে হ্যাঁ, কিনতে পারলে ভালো লাগবে। সবাই চাইবে কিনতে। আমিও কিনতে পারলে খুশি হতাম। এই নিয়ে কিছু বলব না। তাহলে ওরা দাম বাড়িয়ে দেবে।’
সব ছেড়ে লিভারপুলে! আচমকা কেন এমন ঝোঁক ইলনের? এই নিয়ে তার বাবা জানায়, মাস্ক পরিবারের সঙ্গে লিভারপুলের অন্তরঙ্গ যোগসূত্র রয়েছে। ইলনের দাদী লিভারপুলে জন্মেছে। তাছাড়া আমাদের লিভারপুলে আত্মীয় স্বজন রয়েছে। এককথায়, লিভারপুলের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি।’
তবে, লিভারপুলের বর্তমান মালিকের পক্ষ থেকে এই আগ্রহের প্রতি কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লিভারপুলের মালিকরা ইলন মাস্কের ইচ্ছার প্রতি তেমন আগ্রহী নন।

