Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইপিএলকে চ্যালেঞ্জ দিয়ে ৬ হাজার কোটি টাকার ক্রিকেট লিগ আরবে
    খেলা

    আইপিএলকে চ্যালেঞ্জ দিয়ে ৬ হাজার কোটি টাকার ক্রিকেট লিগ আরবে

    এফ. আর. ইমরানমার্চ 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ব ক্রিকেটে অর্থ আর জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এবার সেই আধিপত্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মাঠে নামছে সৌদি আরব। প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে দেশটি।


    অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য ও প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল এক বছর ধরে এ প্রকল্প নিয়ে গোপনে কাজ করছেন। তার নেতৃত্বেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগ প্রতিষ্ঠান এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস এই মেগা লিগে ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৭০ কোটি টাকা) বিনিয়োগ করতে যাচ্ছে। সূত্র: দ্য এজ

    ক্রিকেট লিগের কাঠামো সাজানো হচ্ছে টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে। বছরে চারটি ভিন্ন দেশে হবে টুর্নামেন্ট, ফাইনাল হবে সৌদিতে। ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েদের লিগও।

    এই উদ্যোগে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষ ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে প্রকল্পটি বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদন পাওয়া।

    বিশেষজ্ঞদের মতে, ক্রিকেটে ভারতের একচেটিয়া অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় এই লিগ বড় ভূমিকা রাখতে পারে। নতুন রাজস্ব উৎস তৈরির পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরের দেশগুলোর ক্রিকেটেও অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

    এদিকে ক্রীড়াঙ্গনে সৌদি আরবের এই বিপুল বিনিয়োগকে ‘স্পোর্টস ওয়াশিং’ বলেও আখ্যায়িত করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। মানবাধিকার লঙ্ঘনের ইমেজ দূর করতেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খেলাধুলায় অঢেল অর্থ ঢালছেন বলে তাদের মত।

    ফুটবল, গলফ, রেসিং, টেনিসসহ বিভিন্ন খেলার পর এবার ক্রিকেটেও সেই প্রভাব বিস্তারের পথে সৌদি আরব। সদ্য সমাপ্ত আইপিএলের মেগা নিলাম হয়েছে জেদ্দায়। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে মনোনীত হওয়ার পর এবার শোনা যাচ্ছে, সৌদি আরব ২০৩৬ অলিম্পিক আয়োজনের বিডেও অংশ নিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: দাবি শুভেন্দুর

    মে 4, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলা

    মে 4, 2026
    আন্তর্জাতিক

    উত্তপ্ত পশ্চিমবঙ্গ: জয়ের আশা মমতার, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই—সুকান্ত

    মে 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.