Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রাণনাশের আশঙ্কায় বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরুসিংহে: কোড স্পোর্টসকে বিস্ফোরক দাবি
    খেলা

    প্রাণনাশের আশঙ্কায় বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরুসিংহে: কোড স্পোর্টসকে বিস্ফোরক দাবি

    এফ. আর. ইমরানএপ্রিল 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। বিগত সরকার প্রধানের দেশত্যাগের সঙ্গে সঙ্গে পরিবর্তনের ছোঁয়া লাগে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পায় নতুন সভাপতি, আর একইসঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায় হয় হঠাৎভাবেই।

    বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নিয়েই হাথুরুসিংহেকে কোচের পদ থেকে সরিয়ে দেন। ২০২৩ সালের ভারত বিশ্বকাপ চলাকালে স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ এবং আরও কিছু আচরণগত সমস্যার কারণে হাথুরুকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তার জবাব ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে চুক্তিও বাতিল করে দেওয়া হয়।

    সম্প্রতি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘কোড স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, দেশের পরিস্থিতি এবং বিসিবির আচরণ তাকে প্রাণনাশের ভয় পাইয়ে দিয়েছিল।

    তিনি বলেন, “সিইও নিজাম উদ্দিন আমাকে বলেন- আপনার এখান থেকে চলে যাওয়া উচিত, কাউকে কিছু বলার দরকার নেই। তখনই বিষয়টা ভয়ংকর মনে হলো।”

    তিনি আরো বলেন, টিভিতে চাকরিচ্যুতির খবর প্রচার হওয়ার সময় তিনি ব্যাংকে ছিলেন। ব্যাংক কর্মকর্তাই তাকে সতর্ক করে দেন যে রাস্তায় কেউ চিনে ফেললে বিপদ হতে পারে। “ব্যাংকের ম্যানেজার নিজেই বলেছিলেন- কোচ, আমি আপনার সঙ্গে যাব। মানুষ আপনাকে রাস্তায় দেখলে বিপদ হবে” বলেন হাথুরু।

    এরপর তিনি হুডি ও টুপি পরে গোপনে বিমানবন্দরে যান। কোনো নিরাপত্তা ছাড়াই মধ্যরাতের সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছাড়েন।

    তিনি আরো বলেন, “আমার ভয় হচ্ছিল যে, বিমানবন্দরে গ্রেপ্তার করা হতে পারে। এমনকি বাংলাদেশে আগের সরকারের এক মন্ত্রীর ক্ষেত্রেও বিমান থামিয়ে তাকে নামানো হয়েছিল। এসবই তখন মাথায় ঘুরছিল।”

    হাথুরুসিংহের এসব দাবি নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে এই সাক্ষাৎকার ঘিরে দেশের ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে নতুন করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ছাড় অনুমোদন

    মে 4, 2026
    বাংলাদেশ

    ঢাকাসহ ৮ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    মে 4, 2026
    বাংলাদেশ

    একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.