Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
    খেলা

    প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

    সিভি ডেস্কজুলাই 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ফখর জামানদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ছিল নড়বড়ে। এক পর্যায়ে মনে হচ্ছিল বড় সংগ্রহের আশা বাদ দিতে হবে। তবে ব্যাট হাতে হাল ধরেন জাকের আলী। তাঁর সংগ্রামী হাফ সেঞ্চুরির ওপর ভর করেই লড়াকু পুঁজি দাঁড় করায় দলটি। ২০ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা হয় ১৩৩ রান। জাকের করেন ৫৫ রান, মেহেদী হাসান মারুফ ৩৩ এবং পারভেজ হোসেন ১৩ রান করেন।

    জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এ সময় তাণ্ডব চালান বাংলাদেশের পেসার তানজিম হাসান। নিজের প্রথম ওভারে টানা দুই বলে ফিরিয়ে দেন হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে। দুই উইকেটই ছিল উইকেটকিপার লিটন দাসের ক্যাচে ধরা। হাসান করেন ৬ বলে ০ রান, মোহাম্মদ নেওয়াজ আউট হন প্রথম বলেই।

    পাকিস্তানের ইনিংস শুরু থেকেই ব্যাকফুটে চলে যায়। দ্বিতীয় ওভারের প্রথম বলে চার মারার পর তারা আর বাউন্ডারি পায় ৩৮ বল পর। দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন অধিনায়ক সালমান আগা, কিন্তু তিনিও সফল হননি। ২৩ বল খেলে মাত্র ৯ রান করে লং অনে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দেন।

    বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশের দেওয়া লক্ষ্য টপকাতে পারেনি।

    সংক্ষিপ্ত স্কোর
    বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩/১০
    (জাকের ৫৫, মেহেদী ৩৩, পারভেজ ১৩; মির্জা ২/১৭, দানিয়াল ২/২৩, আব্বাস ২/৩৭)
    পাকিস্তান: ১২৫ অলআউট

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    অবশেষে বিশ্ব ফিলিস্তিনের দিকে তাকাচ্ছে, কিন্তু এর গল্প বলার সুযোগ পাবে কে?

    সেপ্টেম্বর 7, 2026
    অর্থনীতি

    দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়েছে

    সেপ্টেম্বর 7, 2026
    অর্থনীতি

    একজোড়া জুতার গল্প, যা শেষমেশ অর্থনীতির তত্ত্ব হয়ে গেল

    সেপ্টেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.