Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব গুলো দলের প্লেয়ার্স ড্রাফট একনজরে দেখে নেই
    খেলা

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব গুলো দলের প্লেয়ার্স ড্রাফট একনজরে দেখে নেই

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 18, 2024অক্টোবর 14, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শেষ হয়েছে। এই ড্রাফটের মাধ্যমে সাতটি দলের স্কোয়াড গঠন সম্পন্ন হলো। আগের দিন দেশি ও বিদেশি খেলোয়াড়দের মূল্য তালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করা হয়।

    নতুন আসরের খেলা আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এবার ড্রাফট থেকে দলগুলোর স্কোয়াডে কী পরিবর্তন এসেছে তা দেখে নেওয়া যাক।

    ফরচুন বরিশাল- স্কোয়াডে রয়েছে দেশি ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম। তাদের বিদেশি খেলোয়াড়দের মধ্যে জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা এবং নান্দ্রে বার্গার অন্তর্ভুক্ত হয়েছেন। ড্রাফটের আগে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী ছিল।

    দুর্বার রাজশাহী- দলে স্থান পেয়েছে দেশি খেলোয়াড় হিসেবে তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম এবং মোহর শেখ। বিদেশি হিসেবে তারা নিয়েছেন সাদ নাসিম এবং লাহিরু সামারাকুন। ড্রাফটের আগে এনামুল হক বিজয় তাদের স্কোয়াডে ছিলেন।

    ঢাকা ক্যাপিটাল- দলে রয়েছেন লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান ও শাহাদাত হোসেন। বিদেশি হিসেবে তাদের স্কোয়াডে আছেন সাইম আইয়ুব এবং আমির হামজা। ড্রাফটের আগে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা ও শাহনেওয়াজ দাহানি ছিলেন।

    চিটাগাং কিংস- দলে স্থান পেয়েছেন দেশি ক্রিকেটার হিসেবে শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ এবং মার্শাল আইয়ুব। বিদেশি হিসেবে তারা নিয়েছেন গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল। ড্রাফটের আগে সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো ছিলেন।

    রংপুর রাইডার্স- দলে দেশি ক্রিকেটার হিসেবে নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম এবং তৌফিক খান অন্তর্ভুক্ত হয়েছেন। বিদেশি হিসেবে আছেন আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার। ড্রাফটের আগে নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ তাদের স্কোয়াডে ছিলেন।

    সিলেট স্টাইকার্স- দলে রয়েছেন দেশি হিসেবে রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলাম। বিদেশি খেলোয়াড় হিসেবে তাদের দলে রয়েছে রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি। ড্রাফটের আগে তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি ও পল স্টার্লিং ছিল।

    খুলনা টাইগার্স- দলে স্থান পেয়েছেন দেশি ক্রিকেটার হিসেবে হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান ও মাহমুদুল হাসান। বিদেশি হিসেবে তারা নিয়েছেন মোহাম্মদ হাসনাইন ও লুইস গ্রেগরি। ড্রাফটের আগে নাসুম আহমেদ, আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ স্কোয়াডে ছিলেন।

    এই আসরের জন্য ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ‘এ’ শ্রেণির সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্লেয়ার্স ড্রাফটে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠেছে, যার মধ্যে ২০ জন ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন এবং সর্বোচ্চ মূল্য ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা।

    এবার ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মূল্য কমানো হয়েছে, যা পূর্বে ছিল ৮০ লাখ টাকা। অন্যান্য ক্যাটাগরিতেও দাম কমানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ রয়েছেন।

    বিপিএলের এই আসরে এবার সাতটি দল অংশগ্রহণ করছে। তারা হলো ঢাকা ক্যাপিটাল, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম কিংস। বিপিএল ২০২৫ এর আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল

    এপ্রিল 14, 2026
    খেলা

    যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে, ফিফার সিদ্ধান্তে নতুন বিতর্ক

    এপ্রিল 13, 2026
    খেলা

    ‘আইপিএল বেশি সিনেমা, কম ক্রিকেট’—রুশোর বিস্ফোরক মন্তব্য

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.