Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অল্প বয়সে চুল পাকা কি ক্যানসারের সতর্ক সংকেত?
    স্বাস্থ্য

    অল্প বয়সে চুল পাকা কি ক্যানসারের সতর্ক সংকেত?

    নিউজ ডেস্কজুন 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমাদের অনেকেরই ধারণা, চুল পেকে যাওয়া মানে বার্ধক্য বা অতিরিক্ত মানসিক চাপের ছাপ। কিন্তু সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের করা এক গবেষণা এই প্রচলিত ধারণাকে গভীরভাবে চ্যালেঞ্জ জানিয়েছে।

    গবেষকরা বলছেন, চুল পাকার বিষয়টি আসলে শরীরের এক প্রাকৃতিক সেলুলার ডিফেন্স মেকানিজম, যা অপ্রত্যাশিতভাবে আপনাকে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

    টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা জানিয়েছেন, চুলের রঙ তৈরির জন্য দায়ী মেলানোসাইট নামের বিশেষ কোষগুলো যখন বয়স, মানসিক চাপ বা ডিএনএর ক্ষতির কারণে বিপদের মুখে পড়ে, তখন তারা দ্রুত বিভাজন বন্ধ করে দিয়ে ‘অবসর’ নেয়। গবেষকদের যুক্তি, যদি এই ক্ষতিগ্রস্ত কোষগুলো বিভাজন চালিয়ে যেত, তবে সেগুলো থেকেই ক্যানসার কোষ তৈরি হওয়ার ঝুঁকি থাকত। তাই চুলের রং হারানোকে এক ধরনের ‘সেলুলার আত্মরক্ষা’ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে—যেন শরীর নিজেই ক্যানসারের ঝুঁকি এড়াতে একটি সতর্ক সংকেত দিচ্ছে।

    গবেষক ড. শিগে সুকেশি উল্লেখ করেছেন, চুল পাকা মানে শুধু বয়সের ছাপ নয়; এটি শরীরের সতর্কতার ইঙ্গিত। দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন ডিএনএর ক্ষতি হয়, তখন মেলানোসাইট কোষগুলো ‘সিনেসেন্স-কাপলড ডিফারেনসিয়েশন’ নামের এক প্রক্রিয়ায় নিজেদের বিভাজন থামিয়ে দেয়। এর ফলে চুল সাদা হয়, কিন্তু কোষগুলো ক্যানসার হওয়া থেকে নিরাপদ থাকে।

    বিজ্ঞান বলছে, চুল পাকা তাই এক অর্থে শরীরের ‘প্রতিরোধক বার্তা’। এটি নিশ্চিত করে যে শরীর ক্ষতিগ্রস্ত কোষগুলিকে আর নতুন কোষে রূপ নিতে দিচ্ছে না, যাতে ক্যানসারের আশঙ্কা না বাড়ে। তাই এই পরিবর্তনকে শুধুমাত্র বার্ধক্যের চিহ্ন না ভেবে, স্বাস্থ্যের এক সচেতন প্রতিক্রিয়া হিসেবে দেখা উচিত।

    গবেষকরা পরামর্শ দিচ্ছেন, স্ট্রেস কমানো, নিয়মিত ঘুম, ব্যায়াম এবং সুষম জীবনধারা বজায় রাখলে মেলানোসাইট কোষের ক্ষতি কমানো যায়, যা চুলের অকালপক্কতা রোধে সহায়ক হতে পারে এবং কোষের স্বাভাবিক কার্যক্রমও বজায় রাখে।

    সূত্র: টোকিও বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    ভিটামিন-এ ক্যাম্পেইন ১৪ মাস বন্ধ, শিশু স্বাস্থ্য ঝুঁকিতে

    জুন 14, 2026
    স্বাস্থ্য

    দেশজুড়ে মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্যসেবায় সংকট

    জুন 7, 2026
    স্বাস্থ্য

    স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামোগত পরিকল্পনা

    জুন 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.