Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা চালু আকিজ মেডিপ্লেক্সে
    স্বাস্থ্য

    দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা চালু আকিজ মেডিপ্লেক্সে

    নিউজ ডেস্কজুলাই 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে রাজধানীর মিরপুর-১০ এলাকায় যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখানে চালু হয়েছে দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটে রোগীর ৩৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক পরিমাপ করা সম্ভব।

    রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত এ মেডিকেল সেন্টারে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়ক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা ব্যবহার করা হলেও রোগ নির্ণয় ও চিকিৎসা-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হবে।

    আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, প্রযুক্তি কখনো চিকিৎসকের বিকল্প নয়। বরং উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই-সহায়ক প্রযুক্তি চিকিৎসকদের আরও নির্ভুল তথ্য ও বিশ্লেষণ দিয়ে দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় সহায়তা করে। প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

    প্রতিষ্ঠানটিতে যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির আধুনিক প্রযুক্তির এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম ও আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এছাড়া অভিজ্ঞ প্যাথলজিস্ট ও ল্যাব টেকনোলজিস্টের মাধ্যমে পরীক্ষার মান কঠোরভাবে তদারকি করা হয়।

    মেডিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সিটি স্ক্যান প্রযুক্তিতে প্রচলিত পদ্ধতির তুলনায় সর্বোচ্চ ৮২ শতাংশ পর্যন্ত কম রেডিয়েশন ব্যবহার করে পরীক্ষা করা সম্ভব, যা রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

    এ ছাড়া রোগীদের সুবিধার্থে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইনে রিপোর্ট সংগ্রহ, ফার্মেসি এবং বাসা থেকে নমুনা সংগ্রহের সুবিধাও চালু করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    হামের উপসর্গে আরও ৫ মৃত্যুসহ মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫

    জুলাই 27, 2026
    স্বাস্থ্য

    ডেঙ্গুতে আরও ৩ মৃত্যুসহ চলতি বছরে প্রাণহানি ৪৩

    জুলাই 26, 2026
    স্বাস্থ্য

    হামের উপসর্গে আরও ৪ মৃত্যুসহ দেশে প্রাণহানি ৮২০

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.