Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে ৫ শিশুর মৃত্যুসহ মোট ৮৫৪ জন
    স্বাস্থ্য

    ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে ৫ শিশুর মৃত্যুসহ মোট ৮৫৪ জন

    নিউজ ডেস্কআগস্ট 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম বা হাম-সদৃশ উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৩ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার বিকেলে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এখন পর্যন্ত পরীক্ষাগারে তাদের কারও মৃত্যুকে নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়নি।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন।

    সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জনে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।

    নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের টিকাদান নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি, চোখ লাল হওয়া বা কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত এলাকা পর্যবেক্ষণ, নমুনা পরীক্ষা ও টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা প্রস্তুতি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইসরায়েলের গণহত্যা গাজার তরুণ চিকিৎসকদের একটি প্রজন্মকে স্থবির করে দিয়েছে

    আগস্ট 7, 2026
    স্বাস্থ্য

    ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি ৪৭১ জন, মৃত্যু শূন্য

    আগস্ট 6, 2026
    স্বাস্থ্য

    হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে  ৮৬০

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.