দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকার মধ্যে গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে হামের লক্ষণ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৩ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ৯৬ জনের।

