দেশজুড়ে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে, যার ফলে এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মোট মৃতদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের শরীরে, বাকি ৮৬৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে সংক্রমণের সংখ্যাও বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।

