দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৫৫ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়েছে।
ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯০ জন। এ বছর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৩ হাজার ৬২৭ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩১৪ জন চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন ২৮১ জন। খুলনা বিভাগে ভর্তি ২৭১ জন এবং বরিশাল বিভাগে ২১৭ জন।
রাজধানীর দুই সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন মোট ৩৩৩ জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ভর্তি ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন।

