Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘আমার ছোট ছেলেটাও চলে গেল’: দুই সন্তান হারিয়ে কবিরের আর্তনাদ
    স্বাস্থ্য

    ‘আমার ছোট ছেলেটাও চলে গেল’: দুই সন্তান হারিয়ে কবিরের আর্তনাদ

    নিউজ ডেস্কনভেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নয় বছর বয়সী ছেলে নূর মোহাম্মদ আরাফাত ও বাবা মোহাম্মদ কবীর। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুই ছেলেকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন মোহাম্মদ কবীর। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই বাঁচাতে পারেননি। কয়েক দিনের ব্যবধানে দুই সন্তানকেই হারিয়েছেন তিনি। বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাতের মৃত্যুর তিন দিন পর গতকাল দিবাগত রাতে মারা গেছে ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করও। দুই সন্তানকে হারিয়ে এখন নিঃসন্তান হয়ে পড়েছেন কবীর ও তাঁর স্ত্রী আমেনা বেগম।

    হামের উপসর্গ, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যায় নয় বছর বয়সী আরাফাত। আর গতকাল দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবু বক্কর। তারও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি হামের উপসর্গ ছিল।

    গতরাতে ফোনে কান্নাজড়িত কণ্ঠে কবীর বলেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেল। এখন আর বেঁচে থেকে কী হবে? আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল।’

    এর আগে রোববার ছোট ছেলের জীবন নিয়ে গভীর শঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। তখন লাইফ সাপোর্টে থাকা শিশুটির অবস্থা ছিল সংকটাপন্ন।

    কবীর বলেছিলেন, ‘এক ছেলেকে দাফন করে ফিরেছি। অন্যজনকে হারানোর চিন্তা আমি সহ্য করতে পারছি না।’

    শেষ পর্যন্ত বাবার সেই আশঙ্কাই সত্যি হলো।

    এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা

    কবীরের এই দুঃসহ পরিস্থিতির শুরু প্রায় ১৮ থেকে ২০ দিন আগে। বড় ছেলে আরাফাতের জ্বর, বমি ও কাশি দেখা দিলে প্রথমে তাকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করেন তিনি।

    সেখানে চার দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে মেরিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি। এরপর আরাফাতকে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চার দিন আইসিইউতে চিকিৎসা চলে।

    ছবিতে নূর মোহাম্মদ আরাফাতকে তাঁর ছোট ভাই আবু বকরকে কোলে ধরে থাকতে দেখা যাচ্ছে। আরাফাত ২০২৬ সালের ৫ নভেম্বর মৃত্যুবরণ করেন, আর বকর এখনও লাইফ সাপোর্টে রয়েছেন।

    অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার তাকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যায় সে। ওই দিনই নগরীর মোমেনবাগ কবরস্থানে দাফন করা হয় শিশুটিকে।

    একই সময়ে ছোট ছেলে আবু বক্করের চিকিৎসা নিয়েও শুরু হয় দৌড়ঝাঁপ। বড় ভাইয়ের মতো সেও হামের উপসর্গ, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা শেষে তাকেও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

    গত শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

    চিকিৎসকদের ভাষ্যে দুই শিশুর অবস্থা ছিল সংকটজনক

    চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) প্রধান ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিদারুল আলম এর আগে বলেছিলেন, দুই শিশুকেই হাসপাতালে আনা হয়েছিল অত্যন্ত সংকটজনক অবস্থায়।

    তিনি জানিয়েছিলেন, একই সঙ্গে ডেঙ্গু ও হামের সংক্রমণ হলে শিশুর শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে। আবু বক্করের ক্ষেত্রেও এমন জটিলতা দেখা দিয়েছিল।

    চিকিৎসায় খরচ আড়াই থেকে তিন লাখ টাকা

    চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার ১ নম্বর সড়কের একটি ভাড়া বাড়িতে স্ত্রী আমেনা বেগমকে নিয়ে থাকেন কবীর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন তিনি।

    দুই সন্তানের চিকিৎসায় আড়াই থেকে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন কবীর। নিজের জমানো টাকা শেষ করে আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করেছেন। চিকিৎসার ব্যয় মেটাতে সহকর্মীদের কাছেও আর্থিক সহায়তা চেয়েছেন।

    আরাফাত পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ছেলেকে ঘিরেই ছিল কবীর ও আমেনার স্বপ্ন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন তাঁদের সংসার সন্তানশূন্য।

    চট্টগ্রামে ডেঙ্গু ও হামের পরিস্থিতি

    চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২১ জন নারী ও ১১ জন শিশু। এর মধ্যে অক্টোবরে ১৫ জন এবং সেপ্টেম্বরে ১৬ জন মারা গেছেন।

    এ ছাড়া গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নগরীতে ৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ১৫ জন। হাম পরীক্ষায় পজিটিভ হওয়ার পর আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

    সূত্র: দ্য ডেইলি স্টার

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরের প্রাণহানি ছাড়াল ৪৭৪

    নভেম্বর 10, 2026
    শিক্ষা

    ২০২৭ সালের এসএসসির ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর থেকে, সর্বোচ্চ ফি ২৪৩৫ টাকা

    নভেম্বর 10, 2026
    স্বাস্থ্য

    হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ১২৮৯

    নভেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.