Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ: অর্ধযুগেও হয়নি নির্মাণ শেষ!
    স্বাস্থ্য

    বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ: অর্ধযুগেও হয়নি নির্মাণ শেষ!

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-

    ক্যানসারের চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলের রোগীদের একমাত্র ভরসা ঢাকা। অথচ বরিশালে তাঁদের চিকিৎসার জন্য ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ৬ বছর আগে। দুই দফায় সময় বাড়িয়েও হাসপাতালটি চালু করা যায়নি। উল্টো বেড়েছে প্রকল্পের ব্যয়।

    জটিল কিছু রোগের চিকিৎসা সংকট দূর করতে ২০২০ সালে দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগ চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর একটি নির্মাণ করা হচ্ছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও। প্রায় তিন একর জমির ওপর এই চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কিন্তু দুই দফায় সময় বাড়িয়েও এখনো এটি চালু করা যায়নি। উল্টো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নির্মাণ ব্যয়। বারবার সময় বাড়ানো হচ্ছে, ব্যয়ও বাড়ছে।

    ৪৬০ শয্যার বরিশাল বিভাগীয় চিকিৎসাকেন্দ্রের জন্য ১৪ হাজার বর্গফুটের ১৫ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। নির্মাণ কাজ পায় মেসার্স খান বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জুনের মধ্যে তাদের কাজ শেষ করার কথা ছিল।

    বরিশাল গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ সূত্র জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) মূল্য নির্ধারণ করা হয় ২৩৮ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকা। এর মধ্যে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা চুক্তিমূল্যে বেজমেন্টসহ ১৫ তলা ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে। তিন দফায় প্রকল্পের খরচ বৃদ্ধি করায় প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ কোটি টাকায়। তবে এই ব্যয় আরও বাড়বে।

    বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলেন, চিকিসাকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম, আসবাবসহ অন্যান্য কাজের জন্য বরাদ্দের পরিমাণ ২০২২ সালে একবার বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এখন মূল্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই পুনরায় বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সময় আরও এক বছর বৃদ্ধির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) অনুমোদনের অপেক্ষায় আছে।

    বিষয়টি নিয়ে ৪ নভেম্বর কথা হয় আটটি বিভাগীয় শহরের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হাসান ফিরোজের সঙ্গে। কী পরিমাণ অর্থ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, এমন প্রশ্নে হাসান ফিরোজ বলেন, এটা অনুমোদন না হওয়ার আগে বলা যাবে না।

    অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে ২০২৩ সালে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। ওই সময়ের মধ্যেও প্রতিষ্ঠানটি চিকিৎসাকেন্দ্রের নির্মাণকাজ শেষ করতে পারেনি। প্রথম দফায় প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় দফায় বাড়ে ২০২৫ সালের জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যে অবকাঠামোর নির্মাণকাজ শেষ হয় প্রায় ৮০ শতাংশ। ফলে তৃতীয় দফায় আরও এক বছরের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

    অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্সের ব্যবস্থাপক রিপন তালুকদার প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের গাফিলতি নয়; বরং সময়মতো বরাদ্দ না পাওয়াসহ নানা সীমাবদ্ধতার কারণে চুক্তি অনুযায়ী কাজ শেষ করা যায়নি।’ বারবার ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই মূল্য বাড়ে, সে অনুযায়ী এ ধরনের প্রকল্পের ব্যয়ও বাড়বে। এটা স্বাভাবিক। তবে বরিশালের এই প্রকল্পে সে অনুযায়ী ততটা ব্যয় বাড়েনি।

    বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ সূত্রে জানা যায়, এ অঞ্চলে ক্যানসারে আক্রান্ত রোগী দিন দিন বাড়ছে। কিন্তু চিকিৎসার ব্যবস্থা অপ্রতুল। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও নেই। অনকোলজি বিভাগ ২৭ শয্যার থাকলেও বছরখানেক আগে তা কমিয়ে ২১ শয্যা করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, এই বিভাগে রোগীর চাপ প্রতিনিয়ত বাড়ছে। সে অনুযায়ী বাড়েনি শয্যা ও সরঞ্জাম; বরং শয্যাসংখ্যা কমেছে। শয্যাসংখ্যা কম হওয়ায় অনেক রোগী ভর্তি হতে পারছেন না। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

    এ ছাড়া ২০১৫ সাল থেকে এই বিভাগের রেডিওথেরাপির যন্ত্রটি নষ্ট। রেডিওলজি, রেডিও টেলিথেরাপি ও ব্র্যাকিথেরাপির যন্ত্রও প্রায় এক দশক ধরে অচল ও পরিত্যক্ত পড়ে আছে। ফলে রোগীদের ভোগান্তি, ঝুঁকি, অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপে পড়তে হচ্ছে। রাজধানী ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে বাড়ছে আর্থিক ব্যয়, ভোগান্তি ও সময়।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান আ ন ম মঈনুল ইসলাম বলেন, চিকিৎসাকেন্দ্রটি চালু হলে এ অঞ্চলে ক্যানসার চিকিৎসার সংকট অনেকটাই কমবে। এ জন্য যত দ্রুত সম্ভব, এই হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

    ক্যানসারে নিঃস্ব পরিবার: বরিশালের সরকারি বি এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শেষ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহানের জীবন ক্যানসারের কারণে হঠাৎ বদলে গেছে। কোলন ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসার জন্য তাঁকে বারবার ঢাকায় যেতে হচ্ছে। ক্যানসারের শারীরিক ও মানসিক যন্ত্রণার সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসার বাড়তি খরচ ও যাতায়াতের দুর্ভোগ।

    ইসরাত জাহান ইতির বাবা আবদুল খালেক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করেন। পাঁচ মেয়ে নিয়ে সংসার চালাতেই হিমশিম অবস্থা। এর মধ্যে মেয়ে ক্যানসারে আক্রান্ত হওয়ায় পুরো পরিবারে এখন চরম দুর্দশা নেমে এসেছে। বরিশালে বিশেষায়িত হাসপাতাল চালু হলে ইসরাতের মতো দক্ষিণাঞ্চলের হাজারো ক্যানসার রোগীর ভোগান্তি অনেকাংশেই কমত।

    ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা আবদুল খালেক বলেন, ‘এরই মধ্যে বাড়িতে সামান্য কৃষিজমি ছিল, তা বিক্রি করে দিয়েছি। এরপর আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা, ঋণ এনে ১২ লাখ টাকা ব্যয় করেছি মেয়ের চিকিৎসায়। চিকিৎসায় আরও অনেক টাকার দরকার। কিন্তু অর্থাভাবে এখন আর চিকিৎসা করাতে পারছি না। জানি না কী হবে?’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ডিগ্রি আছে, মেধা আছে, কিন্তু চাকরি নেই: তরুণদের স্বপ্নভঙ্গের দায় নেবে কে?

    নভেম্বর 11, 2026
    অপরাধ

    কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের পাহাড়, ডলার কারসাজিতে ৫৪ কোটি টাকার ক্ষতি

    নভেম্বর 11, 2026
    স্বাস্থ্য

    হামের উপসর্গ নিয়ে এক দিনে ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ১২৯৫

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.