Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে ২০ থেকে ৫০ শতাংশ কমিশন পান চিকিৎসকেরা
    স্বাস্থ্য

    বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে ২০ থেকে ৫০ শতাংশ কমিশন পান চিকিৎসকেরা

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও জবাবদিহির ঘাটতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের এক গবেষণায়। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বড় রোগনির্ণয় কেন্দ্রগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের বার্ষিক পরিমাণ ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হয়েছে।

    স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে তৈরি বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গত ১৫ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

    প্রতিবেদনে শুধু চিকিৎসকদের অনুপস্থিতি বা রোগী পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণ নয়, সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা ও ব্যবস্থাপনাতেও বড় ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে।

    এতে বলা হয়েছে, কেন্দ্রীয় ঔষধাগারের কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কিছু সরঞ্জাম ন্যায্য বাজারমূল্যের তুলনায় সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে কেনার তথ্যও পাওয়া গেছে।

    বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ড. আহমেদ মুস্তাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী ড. শামসুল আরেফিনের সম্পাদনায় প্রতিবেদনটি তৈরি হয়েছে। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। সুইডেন দূতাবাস এবং সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার সহায়তায় গবেষণাটি সম্পন্ন হয়েছে।

    প্রতিবেদনের মূল বক্তব্য হলো, স্বাস্থ্য খাতের দুর্নীতি বিচ্ছিন্ন কিছু ব্যক্তির অনিয়ম নয়; বরং দুর্বল জবাবদিহি, ক্ষমতার অপব্যবহার, স্বার্থের সংঘাত এবং তদারকির ঘাটতির কারণে এটি প্রাতিষ্ঠানিক সমস্যায় পরিণত হয়েছে।

    প্রতিবেদনটি উপস্থাপনের সময় ড. শামসুল আরেফিন বলেন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত এবং দুর্বল তদারকি দুর্নীতির পরিবেশ তৈরি করছে। অনিয়মের বিরুদ্ধে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না, প্রতিষ্ঠানগুলোর ভেতরে সততা ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করতে হবে।

    অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, চলতি বছর স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তবে দুর্নীতি এখনো মূলত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সমস্যা হিসেবে রয়ে গেছে।

    তাঁর মতে, শুধু ব্যক্তিবিশেষকে শাস্তি দিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ বা দরপত্রে অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়; নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করার ঘটনাও এর অন্তর্ভুক্ত।

    বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক দায়িত্ববোধ তৈরিতেও শক্তিশালী প্রতিষ্ঠান প্রয়োজন।

    রোগী পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগ

    স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সাধারণ মানুষ কী ধরনের অনিয়মের মুখোমুখি হন, তার বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

    সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্রের জন্য অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি চিকিৎসাকেন্দ্রে পাঠানোর মতো ঘটনাগুলো এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    একটি ঘটনায় দেখা যায়, এক ওয়ার্ডবয় অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একজন বয়স্ক রোগীর কাছ থেকে ৫ হাজার টাকা নেন। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনার পর ওই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাঁকে অন্যত্র বদলি করা হয়।

    রোগীদের বিভিন্ন রোগনির্ণয় কেন্দ্রে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়ার বিষয়টিও গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকেরা রোগীদের পরীক্ষার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানে পাঠালে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পেতে পারেন।

    বড় রোগনির্ণয় কেন্দ্রগুলোতে এ ধরনের লেনদেনের বার্ষিক পরিমাণ ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে বলে গবেষকেরা অনুমান করেছেন। তবে এই হিসাবের নির্ভুলতা নিশ্চিত করতে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    চিকিৎসকদের অনুপস্থিতি ও নিয়োগে রাজনৈতিক প্রভাব

    গবেষণায় আকস্মিক পরিদর্শনের সময় প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। পরবর্তী একটি গবেষণায় প্রত্যন্ত এলাকার কিছু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশেরও বেশি পাওয়া যায়।

    এ ছাড়া এমন কিছু চিকিৎসকের অস্তিত্বের কথাও প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা কর্মস্থলে দায়িত্ব পালন না করেও বেতন ও ভাতা গ্রহণ করছেন। এ ধরনের চিকিৎসকদের ভূতুড়ে চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে।

    স্বাস্থ্য খাতে কর্মরত ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করেছে গবেষণাটি।

    ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

    গবেষকদের মতে, কর্মী ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর নজরদারির অভাব থাকায় নিয়োগ এবং পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

    নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিয়েও প্রশ্ন

    স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং জবাবদিহির ঘাটতিও প্রতিবেদনে চিহ্নিত হয়েছে।

    বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

    পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ জনগণের কার্যকর প্রতিনিধিত্ব নেই। ফলে স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে স্বাধীনভাবে অভিযোগ জানানোর সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা দেখা গেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে মোট ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ছিল এবং মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

    অন্যদিকে, ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে তা বেড়ে ১১৮টিতে দাঁড়িয়েছে। তবে প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিতে প্রয়োজনীয় উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    দুর্নীতি কমাতে কাঠামোগত সংস্কারের সুপারিশ

    স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।

    রোগীদের চিকিৎসক থেকে নির্দিষ্ট রোগনির্ণয় কেন্দ্রে পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণ আইন করে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক থাকলে তা প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

    চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির জন্য ক্ষতিপূরণের বিধানসহ পৃথক আইনি কাঠামো তৈরির কথাও বলা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে স্বচ্ছতা আনতে পূর্ণাঙ্গ ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালুর সুপারিশ রয়েছে।

    প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কাজের আগ্রহ বাড়াতে বিশেষ প্রণোদনা দেওয়ার পাশাপাশি সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    চিকিৎসা সরঞ্জাম কেনার পর সেগুলোর ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য পুরো জীবনচক্রভিত্তিক ব্যবস্থাপনা চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

    নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা বাড়াতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব প্রতিষ্ঠানের প্রধান পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে রোগী ও সাধারণ জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং স্বাধীন আপিল ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

    প্রতিবেদনটির সামগ্রিক পর্যবেক্ষণে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের দুর্নীতি কমাতে শুধু বিচ্ছিন্ন অভিযান বা ব্যক্তিগত শাস্তি যথেষ্ট নয়। কেনাকাটা, চিকিৎসাসেবা, জনবল ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

    অন্যথায় স্বাস্থ্য খাতে বরাদ্দ ও অবকাঠামো বাড়লেও সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৫০২ ছাড়াল

    নভেম্বর 16, 2026
    অর্থনীতি

    ৫৩৫ কোটি টাকায় পাঁচ জেলায় হচ্ছে আধুনিক পরমাণু চিকিৎসাকেন্দ্র

    নভেম্বর 16, 2026
    স্বাস্থ্য

    হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ছাড়াল ১৩১৮

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.