Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ জন
    স্বাস্থ্য

    হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ জন

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সারা দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৫ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ে সন্দেহজনক হামে সাতজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন। জেলাভিত্তিক হিসাবেও ঢাকায় চারজনের মৃত্যুর তথ্য এসেছে।

    চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এর মধ্যে নিশ্চিত রোগী ২৫ হাজার ৮৮১ জন। এই সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হামে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩০ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৫১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

    বিভাগভিত্তিক চিত্রে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫১২ জন সন্দেহজনক এবং ৫২ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে শনাক্ত হয়েছেন ২১১ জন সন্দেহজনক ও ১৫ জন নিশ্চিত রোগী। সিলেটে সন্দেহজনক ১৬০ জন ও নিশ্চিত ২৩ জন। বরিশালে সন্দেহজনক ১২৯ জন। খুলনায় সন্দেহজনক ১১৩ জন ও নিশ্চিত পাঁচজন। ময়মনসিংহে সন্দেহজনক ৭৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন।

    ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যায় শীর্ষে আছে ঢাকা বিভাগ, ১ লাখ ৫ হাজার ৩৩১ জন। এর পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম (৫০ হাজার ৩১৬), বরিশাল (২৭ হাজার ১), সিলেট (২২ হাজার ৮০৮), খুলনা (১৭ হাজার ৩৮২), ময়মনসিংহ (১৩ হাজার ৪৭৩), রাজশাহী (১২ হাজার ১৯৭) এবং রংপুর (৪ হাজার ৯০০)।

    আট মাসের বেশি সময় ধরে চলা এই সংক্রমণে দৈনিক রোগী শনাক্ত ও মৃত্যুর ধারা এখনো থামেনি। ঢাকা বিভাগে রোগীর চাপ সবচেয়ে বেশি, আর নতুন মৃত্যুর অধিকাংশও এই বিভাগেই। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতা কার্যক্রম জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    ১৮ কোটি টাকায় গড়া ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতাল যন্ত্রপাতির অভাবে চালু হয়নি ১ বছরেও

    নভেম্বর 19, 2026
    স্বাস্থ্য

    স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে স্বচ্ছতার উদ্যোগ, নতুন কমিটি ও অটোমেশনের নির্দেশ

    নভেম্বর 19, 2026
    স্বাস্থ্য

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫০৮

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.