ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, অনুরোধ করা হলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী রক্ষায় কিয়েভ সহায়তা দিতে প্রস্তুত। ছবি: মিডল ইস্ট আই
তিনি বলেন, রাশিয়ার ধারাবাহিক আক্রমণের মুখে কৃষ্ণ সাগর অঞ্চলের নৌপথ সচল রাখার অভিজ্ঞতা ইউক্রেনের রয়েছে, যা এ ধরনের পরিস্থিতিতে কাজে লাগানো যেতে পারে।
জেলেনস্কি বলেন, “আমাদের আমন্ত্রণ জানানো হলে আমরা সাহায্য করব।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। একই সঙ্গে তিনি বলেন, “প্রণালীটি অবশ্যই অবরুদ্ধমুক্ত রাখতে হবে।”
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইউক্রেন কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করছে।

