Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমার সিদ্ধান্তেই থামবে যুদ্ধ: ট্রাম্প
    আন্তর্জাতিক

    আমার সিদ্ধান্তেই থামবে যুদ্ধ: ট্রাম্প

    এফ. আর. ইমরানএপ্রিল 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইল তার নির্দেশ মেনেই চলবে এবং তিনি যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিলে তারাও থেমে যাবে।

    মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা (ইসরাইল) আমার কথাই শুনবে। তারা ভালো টিম প্লেয়ার। আমি থামলে তারাও থামবে। উসকানি না পেলে তারা যুদ্ধ বন্ধ করবে, তবে উসকানি পেলে তাদের আর কোনো উপায় থাকবে না।”

    তবে এই বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। গত মাসে দ্য টাইমস অব ইসরাইলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে ‘পারস্পরিক’ এবং এতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র মতামত থাকবে।

    টাইম ম্যাগাজিনের দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধের জনপ্রিয়তা কমে যাওয়ায় ট্রাম্প এখন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। প্রতিবেদনে এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ট্রাম্পের সমর্থন ছাড়া নেতানিয়াহুর খুব বেশি কৌশলগত স্বাধীনতা নেই।

    প্রতিবেদন অনুযায়ী, ইরানে হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প গত ২৭ ফেব্রুয়ারি এক বৈঠকে সামরিক অভিযান স্থগিতের ইঙ্গিত দেন। তবে পরে তিনি সীমিত সংখ্যক বিশ্বস্ত কর্মকর্তাকে নিয়ে আবার পরিকল্পনা করেন এবং সেদিন রাতেই যুদ্ধের প্রথম হামলা শুরু হয়।

    এছাড়া প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সম্পৃক্ত করতে চাপ দিয়ে আসছিলেন নেতানিয়াহু। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তিনি নাকি বলেন, “আমরা এতদূর এসেছি, ডোনাল্ড। এখন আমাদের শুরু করা কাজ শেষ করতেই হবে।” তার দাবি ছিল, তেহরান সময়ক্ষেপণ করছে এবং গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে।

    অন্যদিকে ট্রাম্প সাক্ষাৎকারে স্বীকার করেন, ইরান ব্যাপক চাপের মুখেও অনমনীয় অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, “তারা অসাধারণ কষ্ট সহ্য করতে পারে, এজন্য আমি তাদের সম্মান করি। আমার মনে হয়, তারা যোদ্ধার চেয়ে আলোচক হিসেবে বেশি দক্ষ।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, কে এগিয়ে?

    এপ্রিল 30, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ দিতে চান ট্রাম্প

    এপ্রিল 30, 2026
    মতামত

    যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে বোমা হামলা করেছিল—আমি পালিয়ে যাইনি

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.