Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত

    এফ. আর. ইমরানUpdated:মে 28, 2026মে 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লেবাননে ইসরায়েলের চলমান হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

    এর মধ্যে নাভানিয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

    আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলের হামলার পাশাপাশি জারি করা হয়েছে এলাকা খালি করার নির্দেশনা, যার ফলে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।

    লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন সদস্যও রয়েছেন। বৃহস্পতিবার ভোরে সাইদা ও টাইরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ আদলুন মহাসড়ক দিয়ে পালানোর সময় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।

    সাম্প্রতিক সময়ে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক স্থাপনায় হামলা আরও জোরদার করেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাভানিয়া এলাকায় ইসরায়েলি হামলায় তাদের এক সেনাসদস্যও নিহত হয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা উপত্যকায় একাধিক হামলায় আরও কয়েকজন লেবানিজ সেনা নিহত হন।

    এদিকে টাইর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলা হয়েছে, যা লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। টাইর শহরে রাতভর ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন ও একটি ক্যাফেতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে হতাহতদের খোঁজে অভিযান চালাচ্ছেন।

    ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে বিভিন্ন হামলায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা ও জনবসতিপূর্ণ অঞ্চল।

    আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করে বলেছে, ইসরায়েলের ব্যাপক জোরপূর্বক বাস্তুচ্যুতি ও নগরকেন্দ্রিক হামলা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকির, যা আরও বাড়িয়ে তুলছে মানবিক সংকট।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তারেক রহমানের চীন সফর ঘিরে ভারতীয় গণমাধ্যমে বাড়ছে উদ্বেগ

    জুন 27, 2026
    আন্তর্জাতিক

    চীন সফরে নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

    জুন 27, 2026
    আন্তর্জাতিক

    মিনাবের ছায়ায়: ইরানের ল্যামার্ডে মার্কিন ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরীক্ষার ভেতরের কথা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.