Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পেন্টাগনকে নতুন করে ঢেলে সাজানোর প্রস্তুতি প্রেসিডেন্ট ট্রাম্পের
    আন্তর্জাতিক

    পেন্টাগনকে নতুন করে ঢেলে সাজানোর প্রস্তুতি প্রেসিডেন্ট ট্রাম্পের

    ইভান মাহমুদনভেম্বর 10, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে নতুন করে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের অনানুষ্ঠানিক এ আলোচনার আগে ট্রাম্প অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ও গণহারে অবৈধ অভিবাসীদের নিজ দেশে পাঠাতে ‘অ্যাকটিভ-ডিউটি’তে থাকা সদস্যদের কাজে লাগানোর ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের সঙ্গে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অনেকেরই বৈরী সম্পর্ক ছিল।

    যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসদস্য মোতায়েন ও অরাজনৈতিক কর্মকর্তাদের বড় একটি অংশকে চাকরিচ্যুতির আদেশ দিতে পারেন। এমন অবস্থা দেখা দিলে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করছেন পেন্টাগনের কর্মকর্তারা।

    প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা সবচেয়ে খারাপ দৃশ্য সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি ও পরিকল্পনা সাজাচ্ছি। তবে এসব কীভাবে (কার্যকর) হবে, আমরা এখনো তা জানি না।’

    আরেক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘সেনাদের বিধিবহির্ভূত আদেশ অমান্য করার অধিকার আইনেই আছে। তবে প্রশ্ন হলো, এরপর কী হবে। আমরা কি জ্যেষ্ঠ সামরিক নেতাদের পদত্যাগ করতে দেখব?’

    ট্রাম্পের প্রথম শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘ট্রাম্পের প্রথম শাসনামলে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা বিভাগের মধ্যে সম্পর্ক ছিল সত্যিকার অর্থে খারাপ। তাই আমি জানি, এখন ট্রাম্প প্রশাসন কীভাবে প্রতিরক্ষা বিভাগের জন্য কর্মী বাছাই করবে। এটি পেন্টাগন কর্মকর্তাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়।’

    গত মাসে ট্রাম্প বলেন, সামরিক বাহিনীকে ‘ঘরের ভেতরের শত্রু’ ও ‘উগ্রবাদী বাম খ্যাপাটেদের’ মোকাবিলায় ব্যবহার করা উচিত। নির্বাচনের দিন বিরোধীদের সম্ভাব্য বিক্ষোভের দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেছিলেন, ‘আমি মনে করি, প্রয়োজনে ন্যাশনাল গার্ড দিয়ে বা সত্যিই প্রয়োজন হলে সামরিক বাহিনীকে দিয়ে সহজেই বিক্ষোভ ঠেকানো যায়।’

    ট্রাম্পের আগের শাসনামলে কাজ করেছেন এমন কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা তাঁর কর্তৃত্ববাদী চেতনা বা ঝোঁকের বিষয়ে গত কয়েক বছর ধরে সতর্কতা উচ্চারণ করেছেন। এই কর্মকর্তাদের মধ্যে আছেন মার্ক মিলে, হোয়াইট হাউসে ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জেনারেল (অব.) জন কেলি। নির্বাচনের আগে কেলি বলেছিলেন, ট্রাম্প ‘ফ্যাসিস্টের সাধারণ সংজ্ঞায়’ পড়েন। তিনি হিটলারের নাৎসি জেনারেলদের আনুগত্যের কথা বলেন।

    সাবেক এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ট্রাম্পের গণহারে অভিবাসী তাড়ানোর পরিকল্পনা কার্যকর করতে ভবিষ্যতে এই সেনাদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পাঠানোও অসম্ভব কিছু না। যুক্তরাষ্ট্রের শহরে শহরে রাস্তায় সেনা নামানো হলে সেটিকে হালকাভাবে দেখার কিছু নেই।

    ট্রাম্প যদি নির্বাহী আদেশ ‘শিডিউল এফ’ পুনর্বহাল করেন, সে ক্ষেত্রে বাইডেন প্রশাসনের বেসামরিক কোন কর্মীরা এটির শিকার হতে পারেন, তা বোঝার চেষ্টা করছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। নির্বাহী ওই আদেশ প্রথম জারি করা হয়েছিল ২০২০ সালে। আদেশটি কার্যকর হলে দেশজুড়ে বিপুলসংখ্যক অরাজনৈতিক সরকারি কর্মী প্রশাসনিক পুনর্বিন্যাসের আওতায় আসবেন; যাতে খুব সহজে চাকরিচ্যুতির শিকার হতে পারেন তাঁরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কীভাবে উগ্র ডানপন্থীরা লাতিন আমেরিকা দখল করল?

    জুন 24, 2026
    ব্যাংক

    খেলাপি, ঝুঁকিপূর্ণ ঋণ ও দেউলিয়াত্ব কী বোঝায়?

    জুন 24, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি কৌশলগত বিপর্যয় ছিল

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.