Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাক্সের ভেতর মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ
    আন্তর্জাতিক

    বাক্সের ভেতর মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

    এফ. আর. ইমরানজুলাই 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বাড়িতে রাখা কাগজের বাক্সের ভেতর থেকে পাঁচ নবজাতকের হাড় উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

    দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফ্রান্স২৪ জানায় এ ঘটনায় পুলিশ হত্যা মামলার তদন্ত শুরু করেছে।

    অরেঞ্জ শহরের স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, গত রবিবার শহরের একটি বাড়িতে ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাঁর সঙ্গী পরিচয় দেওয়া এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু দেখেছেন।

    ওই ব্যক্তির দাবি, সঙ্গীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক দেরিতে জানতে পেরেছিলেন।

    এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। এক সময় মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান।

    প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থেকে এমন বর্ণনা শোনার পর সোমবার রাতে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। একজন ফরেনসিক চিকিৎসক বলেছেন, দেহাবশেষগুলো সম্ভবত পাঁচটি নবজাতকের।

    তদন্তকারীরা এখনও ওই নারীর সঙ্গে কথা বলতে পারেননি। তার পরিবারে ৮ ও ৯ বছর বয়সী আরও দুই সন্তান আছে। গতকাল মঙ্গলবার দুইতলা ওই বাড়ির সিঁড়ির কাছে একাধিক সাইকেল দেখা গেছে। পুলিশের সদস্যরা লাল টেপ দিয়ে দরজা সিল করে দিয়েছেন।

    ফ্রান্সে এর আগেও বাড়ি থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা আছে।

    সবশেষ গত মার্চ মাসে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ পায় পুলিশ। এ ঘটনায় আদালত ৪৪ বছর বয়সী এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    “দশ শতাংশ প্যাট্রিয়ট দিলেই রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেব”— জেলেনস্কি

    আগস্ট 13, 2026
    আন্তর্জাতিক

    লাখ লাখ জেলিফিশের ঝাঁকে বন্ধ ফ্রান্সের বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

    আগস্ট 13, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প বলছে তেল সরবরাহ ঠিক আছে, কিন্তু বাস্তব চিত্র কি তাই?

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.