Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরাইলি কারাগারে ৪,৭৬৯ ফিলিস্তিনি তরুণ-তরুণী
    আন্তর্জাতিক

    ইসরাইলি কারাগারে ৪,৭৬৯ ফিলিস্তিনি তরুণ-তরুণী

    নিউজ ডেস্কআগস্ট 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরাইলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৪,৭৬৯ জন ফিলিস্তিনি তরুণ-তরুণী বন্দী রয়েছেন। ফিলিস্তিনের বন্দী বিষয়ক কমিশনের প্রধান রায়েদ আবু আল-হুম্মুস আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, কারাগারে থাকা ১৮ থেকে ৪০ বছর বয়সি তরুণদের মধ্যে ৪,৭১৩ জন পুরুষ এবং ৫৬ জন নারী।

    আবু আল-হুম্মুসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কারাগারে মারা যাওয়া ৯১ জন ফিলিস্তিনি বন্দীর মধ্যে ৪১ জনই তরুণ ছিলেন। তাঁদের মধ্যে ৪০ জনের মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ইসরাইলি কর্তৃপক্ষের হেফাজতে বিভিন্ন বয়সের আরও অনেক ফিলিস্তিনির মরদেহ রয়েছে বলেও তিনি জানান।

    আন্তর্জাতিক যুব দিবসের প্রসঙ্গ তুলে আবু আল-হুম্মুস বলেন, বিশ্বের অন্যান্য দেশের তরুণদের মতো ফিলিস্তিনি তরুণদেরও স্বাধীনভাবে এই দিনটি পালনের অধিকার রয়েছে। দখলদারিত্ব, ভয় ও নানা ধরনের হুমকি থেকে মুক্ত হয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার অধিকারও তাঁদের রয়েছে।

    তিনি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বিভিন্ন সনদের কথা উল্লেখ করে বলেন, জীবন, স্বাধীনতা, কাজ এবং অবাধ চলাচলের সুযোগ প্রতিটি মানুষের মৌলিক অধিকার। ফিলিস্তিনি তরুণদের ক্ষেত্রেও এসব অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

    ফিলিস্তিনি তরুণদের ওপর নির্যাতন ও নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে যুব অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেন।

    ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ইসরাইলের কারাগারগুলোতে বর্তমানে ৯,৪০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে ৯২ জন নারী এবং ৩৭০ জনের বেশি শিশু।

    মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দীদের অনেকেই নির্যাতন, অনাহার এবং পর্যাপ্ত চিকিৎসার অভাবসহ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। এসব কারণে বেশ কয়েকজন বন্দীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা কেন প্রত্যাখ্যান করল ইসরাইল?

    আগস্ট 13, 2026
    আন্তর্জাতিক

    “দশ শতাংশ প্যাট্রিয়ট দিলেই রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেব”— জেলেনস্কি

    আগস্ট 13, 2026
    আন্তর্জাতিক

    লাখ লাখ জেলিফিশের ঝাঁকে বন্ধ ফ্রান্সের বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

    আগস্ট 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.