Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হরমুজ ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি?
    আন্তর্জাতিক

    হরমুজ ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি?

    নিউজ ডেস্কআগস্ট 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হরমুজ প্রণালি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করছে ইরান। আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল স্টিভেন্স জানিয়েছেন, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে ইরান, ওমান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে নেপথ্যে আলোচনা চলছে। সূত্র: আল জাজিরা

    তবে হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার সময় জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের টোল বা ফি আদায়ের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে চূড়ান্ত কোনো সমঝোতা হয়েছে কি না, সেটি এখনও স্পষ্ট নয়।

    আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল স্টিভেন্স বলেন, এ বিষয়ে ইরানের সঙ্গে ওমান আলোচনা করেছে এবং জিসিসির নীরব সমর্থনও রয়েছে। তাঁর মতে, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, জিসিসিভুক্ত দেশগুলো হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া নতুন বাস্তবতা মেনে নিতে শুরু করেছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, ভবিষ্যতে হরমুজ প্রণালিকে এড়িয়ে বিকল্প পাইপলাইন ব্যবস্থা গড়ে উঠলে এই জলপথের গুরুত্ব কমে যেতে পারে। তবে মাইকেল স্টিভেন্সের মতে, এ ধরনের অবকাঠামো নির্মাণে দীর্ঘ সময় প্রয়োজন হবে। ফলে স্বল্পমেয়াদে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব কমার সম্ভাবনা নেই।

    স্টিভেন্স আরও বলেন, নতুন দফার সম্ভাব্য আলোচনার আগে ইরান নিজেদের দরকষাকষির অবস্থান আরও শক্তিশালী করে তুলছে। তাঁর ভাষায়, বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা কৌশলগত বিজয় হিসেবে উপস্থাপন করা কঠিন।

    বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    গুঁড়া দুধের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে দুগ্ধপণ্যের দাম ঊর্ধ্বমুখী

    সেপ্টেম্বর 4, 2026
    আন্তর্জাতিক

    যেভাবে মহাকাশে আধিপত্যের লড়াইয়ে নামছে যুক্তরাষ্ট্র ও চীন

    সেপ্টেম্বর 4, 2026
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে চীন কেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানছে না?

    সেপ্টেম্বর 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.