Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পেজেশকিয়ান
    আন্তর্জাতিক

    উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পেজেশকিয়ান

    নিউজ ডেস্কআগস্ট 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ এবং তেল বিক্রি থেকে আয় কমে যাওয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার, ১৪ আগস্ট প্রকাশিত এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূত্র: আল জাজিরা

    পেজেশকিয়ান বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে পণ্য আমদানিতে আগের তুলনায় বেশি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এর প্রভাব সরাসরি বাজারে পড়ছে এবং পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

    তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম বাড়ার পেছনে বর্তমান পরিস্থিতি একটি বড় কারণ। আগে জাহাজে করে পণ্য সরাসরি আনা সম্ভব হলেও এখন পণ্য ইরানে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে পণ্য উৎপাদন ও সরবরাহের ব্যয় বেড়ে যাচ্ছে।

    পেজেশকিয়ান আরও বলেন, ইরানের রাজস্ব আয়ও কমে গেছে। আগে তেল বিক্রি থেকে দেশটি উল্লেখযোগ্য আয় করলেও বর্তমানে সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে।

    ইরানি প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, শিল্পকারখানায় বোমা হামলার কারণেও সরকারের রাজস্ব আদায় কমেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে। ফলে এসব প্রতিষ্ঠান থেকে আগের মতো কর আদায় করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।

    তবে অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হবে বলে মন্তব্য করেন পেজেশকিয়ান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় ৫ জনের মৃত্যু

    আগস্ট 16, 2026
    আন্তর্জাতিক

    ‘একটি পোস্ট’ যেভাবে লিবিয়ায় অভিবাসীবিরোধী ভুল তথ্যের বিস্তার করে

    আগস্ট 16, 2026
    আন্তর্জাতিক

    ফ্রান্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল ইরান

    আগস্ট 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.