Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি-তুর্কি-পাকিস্তানের মক্কা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    সৌদি-তুর্কি-পাকিস্তানের মক্কা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

    নিউজ ডেস্কআগস্ট 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সৌদি-তুর্কি-পাকিস্তানের মক্কা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প। কোলোজ: সিটিজেন্স ভয়েস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে’ স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করায় আমি অত্যন্ত আনন্দিত।’ সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

    ট্রাম্প আরও উল্লেখ করেন, এই চুক্তির মাধ্যমে ‘মধ্যপ্রাচ্য কীভাবে একত্রিত হচ্ছে এবং দেশগুলো শেষ পর্যন্ত কীভাবে নিজেদের আরও ভালোভাবে রক্ষা করতে সক্ষম হবে’ তা ফুটে উঠেছে।

    বার্তার শেষভাগে তিনি যোগ করেন, ‘এটি একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। অবিশ্বাস্য।’

    আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণ, যৌথ নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান।

    পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতির আলোকে এ চুক্তিকে ‘কৌশলগত সংকল্পের’ প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেন, এই ত্রিপক্ষীয় চুক্তি সাম্প্রতিক কোনো ঘটনা বা কোনো দেশকে কেন্দ্র করে করা হয়নি।

    এরদোয়ান আরও বলেন, ‘তুরস্ক সর্বদা উত্তেজনার চেয়ে কূটনীতি, সংঘাতের চেয়ে সংলাপ এবং বিভাজনের চেয়ে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতাকে প্রাধান্য দিয়ে এসেছে। প্রতিটি পক্ষের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণে সক্ষম একটি দেশ হিসেবে, আমাদের অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আমরা নিজেদের ভূমিকা পালন করে যাব।’

    ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ শর্তানুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি এতে প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করা হয়েছে।

    যৌথ কৌশলগত স্বার্থের ওপর ভিত্তি করে প্রণীত এই চুক্তির মূল লক্ষ্য হলো—যৌথ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করা এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু না করে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের সঙ্গে সংঘাত ২০২৯ সালের পরও চলতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

    সেপ্টেম্বর 10, 2026
    আন্তর্জাতিক

    কম পানিতেই সোনালী ধান চাষের নতুন প্রযুক্তি আনছে আইআইটি মাদ্রাজ

    সেপ্টেম্বর 10, 2026
    আন্তর্জাতিক

    যে প্রেমকে থামিয়ে দিয়েছিল যুদ্ধ: এক ফিলিস্তিনি কবির সঙ্গে ইসরায়েলি নৃত্যশিল্পীর অসম্ভব প্রেমকাহিনি

    সেপ্টেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    বিচারপতি কৃষ্ণা দেবনাথ: বিচার বিভাগে এক ঐতিহাসিক অধ্যায়

    আইন আদালত সেপ্টেম্বর 10, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.