Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে বিমানে বন্দুক হামলা
    আন্তর্জাতিক

    ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে বিমানে বন্দুক হামলা

    ইভান মাহমুদNovember 16, 2024Updated:November 16, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শনিবার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সাউথইস্ট এয়ারলাইন্সের ২৪৯৪ ফ্লাইটটি ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে বিমানে বন্দুক হামলা হয়েছে। শুক্রবার রাতে এ হামলা হয়। পরে বিমানটি গেটের দিকে ফিরে যায়।

    বিমান সংস্থার মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানান, সাউথইস্ট এয়ারলাইন্সের ২৪৯৪ ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতিকালে এটির ডান পাশে বুলেট ছোড়া জয়। এ সময় ক্রুরা উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন।

    তিনি বলেন, বন্দুক হামলা হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে। এ ছাড়া বিমানটিকে সার্ভিস থেকে সরিয়ে ফেলা হয়েছে।

    ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ রয়টার্সকে জানান, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ডালাস পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে এসেছে।

    বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে বিবৃতিতে এয়ারলাইন্সের নাম প্রকাশ করা হয়নি।

    ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, সাউথইস্ট বিমানের এ বিমানটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের। হামলায় বিমানের ককপিটের নিচের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    একের পর এক পরাজয় লুকোতে ট্রাম্পের তৎপরতা

    February 14, 2026
    আইন আদালত

    সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠন প্রক্রিয়া

    February 14, 2026
    আন্তর্জাতিক

    ইরানে সরকার পরিবর্তন হওয়াকেই ‘সমাধান’ মনে করছেন ট্রাম্প

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.