গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও ৪৩ জন নিহত হয়েছেন। এতে করে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে। সূত্র : আল জাজিরা
আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে চালানো হামলায় কমপক্ষে আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী এখনও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে, এমনটাই জানায়- ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ইসরাইলি আগ্রাসনের প্রভাবে।
প্রচণ্ড বিস্ফোরণ এবং ধোঁয়ার ঘন কুণ্ডলী ওই এলাকায় দৃশ্যমান ছিল, যা ইসরাইলি সেনাবাহিনীর চলমান সামরিক অভিযানের ইঙ্গিত দেয়।
চিকিৎসকের ব্যবস্থা পরিকল্পনা নিয়ে আনাদোলু জানিয়েছে, গাজা শহরে ইসরাইলি বাহিনীর হামলার পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায়, গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও ৪৩ জন নিহত হয়েছেন।
নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৩ হাজার ৬০১ জন ব্যক্তিও আহত হয়েছেন বলে বিবৃতি দেয় তাদের মন্ত্রণালয়। সর্বশেষ এই হামলার পর গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

