Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাব আল-মান্দেব প্রণালি দখলের পথে হুথিরা: ইয়েমেনের সতর্কবার্তা
    আন্তর্জাতিক

    বাব আল-মান্দেব প্রণালি দখলের পথে হুথিরা: ইয়েমেনের সতর্কবার্তা

    নিউজ ডেস্কআগস্ট 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এডেনভিত্তিক সরকারের নিয়ন্ত্রণাধীন মোখা শহরে হুথিদের হামলার পরদিন, ১০ আগস্ট ২০২৬ তারিখে মোখা বন্দরে ডুবে যাওয়া একটি জাহাজের শুধুমাত্র নেভিগেশন ব্রিজটি পানির উপরে ভেসে থাকতে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইয়েমেনের এক মন্ত্রী মঙ্গলবার সতর্ক করে বলেছেন, দেশটির হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দাব প্রণালির তীরবর্তী ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই নৌপথে গোষ্ঠীটি আরও বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে। সূত্র: এএফপি

    হুথিদের তিনজন সামরিক সূত্র এবং ওই জলপথের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত ইয়েমেনি সরকারি বাহিনীর একজন মুখপাত্রও বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিদ্রোহীরা অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।

    এ ধরনের হামলা সফল হলে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথের ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে। গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হত্যাযজ্ঞের পর থেকেই ইরান-সমর্থিত এই বিদ্রোহীরা ওই পথে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে নৌপথটিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

    এর ফলে মধ্যপ্রাচ্যের আরও একটি গুরুত্বপূর্ণ নৌপথের ওপর তেহরান ও তার মিত্রদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

    বাব আল-মান্দাবের ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও বাড়লে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। বিদ্রোহীরা ইতোমধ্যে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে।

    ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি এএফপিকে বলেন, ‘হুথি মিলিশিয়া বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ দখলের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে কাজ করছে। এ জন্য তারা পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে এবং লোহিত সাগরে ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।’

    তিনি বলেন, হুথিরা সামরিক শক্তি বাড়িয়েছে। তাদের পরিকল্পনার বিষয়টি ‘বন্দর, নৌঘাট, বেসামরিক অবকাঠামো, জাহাজ এবং সরকারি নৌ সক্ষমতার ওপর বারবার হামলার’ মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।

    বর্তমানে হুথিরা সরাসরি ওই প্রণালির উপকূলীয় এলাকাগুলো নিয়ন্ত্রণ করে না। তবে তারা উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদা নিয়ন্ত্রণ করে এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজে বারবার হামলা চালিয়েছে।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বাহিনীর ওপর কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে।

    তারা এখন বাব আল-মান্দাবের কাছাকাছি অবস্থিত ইয়েমেনের বন্দরনগরী মোখাকেও লক্ষ্যবস্তু করতে শুরু করেছে। একই সঙ্গে তারা প্রণালির কাছাকাছি সামরিক স্থাপনা এবং লোহিত সাগরে সরকারের নিয়ন্ত্রণে থাকা দ্বীপগুলোতেও হামলা চালাচ্ছে।

    প্রণালির সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণকারী সরকার-সমর্থিত জাতীয় প্রতিরোধ বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সাদেক দুয়াইদ এএফপিকে বলেন, বিদ্রোহীরা ‘বাব আল-মান্দাবে নিজেদের একটি অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে’।

    তিনি বলেন, ‘মোখা ও এর বন্দরে অব্যাহত হামলার মাধ্যমে হুথি মিলিশিয়া বাব আল-মান্দাব প্রণালির তীরবর্তী এলাকায় নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করতে এবং এলাকাটিকে হরমুজ প্রণালির মতো পরিস্থিতিতে পরিণত করতে চাইছে।’

    হুথিদের তিনজন সামরিক সূত্র এএফপিকে বলেছেন, গোষ্ঠীটি হোদেইদার দক্ষিণের এলাকাগুলো দখল করতে একটি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

    তারা জানিয়েছে, ইয়েমেনের পশ্চিম উপকূলের তাইজ ও হোদেইদা প্রদেশের সম্মুখসারির এলাকায় প্রায় দুই হাজার যোদ্ধাকে মোতায়েন করা হয়েছে। সেখানে রকেট নিক্ষেপকারী অস্ত্রও মোতায়েন করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ডিএসই বোর্ডে ছোট ব্রোকারদের আধিপত্য, আটকে আছে পুঁজিবাজারের সংস্কার

    আগস্ট 23, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে রেহাই নেই প্রতিবেশীদের : ইরানের নতুন নিরাপত্তাপ্রধান

    আগস্ট 23, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশের পাহাড়ে ছায়াযুদ্ধের সমীকরণ ভয়াবহ হয়ে উঠছে?

    আগস্ট 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.