গতকাল শনিবার (১৬ নভেম্বর) পেরুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) বার্ষিক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার সাক্ষাৎ হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষ বৈঠক করেছেন। বৈঠকে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। বৈঠকে তারা বাইডেনের চার বছরের শাসনকালে সম্পর্কের ‘উত্থান-পতন’ সম্পর্কে আলোচনা করেন। তবে উভয়ই বাণিজ্য ও তাইওয়ানের মতো ইস্যুতে অস্থিরতা হ্রাসে অগ্রগতির কথা তুলে ধরেন। সূত্র: বিবিসি
চীন ভবিষ্যতেও ওয়াশিংটনের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বেইজিংয়ের যে লক্ষ্যে আছে তা অপরিবর্তিত রয়ে যাবে। যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা বাড়াতে এবং মতপার্থক্য এড়িয়ে থাকার চিন্তা বলে জানান, চীনের প্রেসিডেন্ট।
এ ‘দুই পরাশক্তির মাঝে কৌশলগত প্রতিযোগিতা কোনভাবে যেন যুদ্ধে রূপ না নেয়। সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের দায়িত্ব এবং গত চার বছরে আমরা প্রমাণ করতে পেরেছি- এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব’ বলে জানান, প্রেসিডেন্ট জো বাইডেন।
বিশ্লেষকদের মতে, চীনা আমদানির উপর শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতিসহ নানা কারণে ট্রাম্প দুই মাসের মধ্যে ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। কারণ, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প চীনা পণ্য আমদানিতে ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেন। অপরদিকে, তিনি পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব দেয়ার জন্য চীনের সমালোচক হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও বেছে নিয়েছেন। তাতে সম্পর্ক অন্যদিকেও মোড় নিতে পারে বলে ধারনা।

